স্ট্রিম প্রতিবেদক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা গেছে, গত রবিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধ দমনে পুলিশ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এসব ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার মধ্যে মোহাম্মদপুর থানা পুলিশ ২১, তেজগাঁও থানা ১৫, শেরেবাংলা নগর থানা ১০, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ১০, হাতিরঝিল থানা ৯ ও আদাবর থানা ৯ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মামুন হাওলাদার, মো. ইব্রাহিম, মো. গোলাম রাব্বি, মোছা. ছকিনা বেগম।
তেজগাঁও বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা শেষে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, ‘অপরাধীদের আইনের আওতায় আনতে তেজগাঁও বিভাগ সব সময় তৎপর। নিয়মিত এই অভিযানের মাধ্যমে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছি।’

.png)

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
৩০ মিনিট আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৫ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৪ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৫ ঘণ্টা আগে