স্ট্রিম সংবাদদাতা

হবিগঞ্জের চুনারুঘাটে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে প্রাণ-আরএফএল কোম্পানির প্রায় ১৬০টি মুরগি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার (১৩ মার্চ) রাতে চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, এসময় ওই মুরগির গাড়ির গাড়ির চালক ও তাঁর সহযোগীর মানিব্যাগ-মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়েছে।
অভিযুক্ত শাকিল মিয়া স্থানীয় গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি। তবে ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যক্তিগত পূর্ববিরোধের জেরে এই ঘটনা ঘটেছে।
থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ১০টার পর চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের উছমানপুর গ্রামে অবস্থিত প্রাণ-আরএফএল এর হবিগঞ্জ এগ্রো লিমিটেড-এর মুরগিবাহী গাড়ি আটকিয়ে শাকিলের নেতৃত্বে ছিনতাইয়ের ঘটনা ঘটে।
অভিযোগে আরও বলা হয়, ছিনতাইয়ের সময় ড্রাইভার ও হেলপারের কাছ থেকে দুটি মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এ সময় কোম্পানির সুপারভাইজার আশফাক ঘটনাস্থলে এগিয়ে এলে তার মোটরসাইকেলের চাবিও নিয়ে নেয় অভিযুক্তরা। পরে স্থানীয় কয়েকজনের মধ্যস্থতায় মোটরসাইকেলের চাবি ও একটি মোবাইল ফোন ফেরত দেওয়া হয়।
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বলেন, ‘অভিযুক্ত শাকিল মিয়ার সঙ্গে ম্যানেজার মাসুদ আহমেদের পূর্ব বিরোধ রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।’
অভিযোগকারী প্রাণ কোম্পানির উছমানপুরস্থ হবিগঞ্জ এগ্রো লিমিটেডের ম্যানেজার মাসুদ আহমেদ জানান, প্রতিদিনের মতো ওইদিন রাতে কোম্পানির মুরগিবাহী গাড়িটি বের হওয়ার পরপরই ৩নং গেইটের সামনে পৌঁছালে একদল যুবক গাড়ির গতিরোধ করে। এ সময় গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি শাকিল মিয়ার (ফারহান শাকিল নামেও পরিচিত) নেতৃত্বে ১৫ থেকে ২০ জন যুবক জোর করে গাড়ি থেকে প্রায় ১৬০টি মুরগি ছিনিয়ে নিয়ে যায়।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত শাকিল মিয়ার মোবাইলে বারবার কল করা হলেও তিনি রিসিভ না করে কেটে দেন। পরে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি শুনেছি। এ বিষয়ে আমরা খোঁজ-খবর নিচ্ছি। সে দোষী সাব্যস্থ হলে তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব’।
এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তাদের মধ্যে অন্য কোনও বিরোধ আছে কি-না; বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে। ঘটনা সত্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।

.png)

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
৫ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
২ ঘণ্টা আগে