মিছিলের প্রস্তুতির সময় আওয়ামী লীগের ৩২ নেতাকর্মী গ্রেপ্তার
স্ট্রিম প্রতিবেদকঢাকা

রাজধানীর ধানমন্ডি ও শেরেবাংলা নগর এলাকায় মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৩২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপি জানায়, শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের সামনে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের একদল নেতাকর্মী মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি শ্যামল চন্দ্রসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য পাঁচজন হলেন— আয়াতুল হক, সিয়াম, মেহেদী হাসান মিয়াদ খান, তারেক রহমান ও সেলিম প্রধান শ্রাবণ।
অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি ৩২ নম্বর ও এর আশপাশে অভিযান চালিয়ে ফরিদপুরের ভাঙ্গা থানা যুবলীগের সভাপতি মো. মুরাদসহ ২৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার হওয়া অন্য ২৫ জন হলেন— মো. আব্দুল হান্নান বিশ্বাস, মো. মোস্তাক বিশ্বাস, মো. রনি, মো. জনি, মুরাদ লস্কর, মো. সিয়াম হোসেন, মো. তারিক জামিল, মো. রাজু, মো. বিল্লাল বখতিয়ার, চয়ন বিশ্বাস, অমিত চক্রবর্তী, তানজিল বিন রশিদ, নিহাদুল ইসলাম, সুপ্ত ঘোষ, সজীব সাহা, কুতুব হিলালী, শিমুল, সোহান আহমেদ, মো. তামিম মোল্লা, মো. শিমুল ব্যাপারী, মো. আব্দুর রহিম, মির্জা ফারহান আনন্দ, নাইমুর রহমান সোহাগ, সোহরাব খাঁ ও জাহিদ খান।
ডিএমপির মিডিয়া বিভাগ জানিয়েছে, মিছিলের পরিকল্পনাকারী ও আয়োজকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রক্রিয়া চলছে।
.png)
-028855-256x144.webp)





