স্ট্রিম সংবাদদাতা

পিরোজপুরের নাজিরপুরে ‘ডাকাতি করতে গিয়ে’ বাড়ির মালিকের সঙ্গে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় গৃহকর্তা উজ্জ্বল বাহাদুর (৫১) ও তাঁর ছেলে মিশকাফ বাহাদুরও (১৯) গুরুতর আহত হয়েছেন।
শনিবার দিবাগত রাতে (১৯ এপ্রিল) উপজেলার কলারদোয়ানিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুলাল বরিশালের হিজলা উপজেলার একতা বাজার এলাকার মজিবর রাঢ়ীর ছেলে। আর আহত গৃহকর্তা উজ্জ্বল বাহাদুর স্থানীয় একটি বেসরকারি কলেজের শিক্ষক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, শনিবার দিবাগত রাত ২টার দিকে সাতজনের একটি ডাকাত দল উজ্জ্বল বাহাদুরের বাড়িতে হানা দেয়। ঘরে ঢুকে তারা বাড়ির মালিকের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। একপর্যায়ে পরিবারের সদস্যরা প্রতিরোধ গড়ে তুললে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়।
স্থানীয়রা আরও বলছেন, ডাকাত দলের সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করলে পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও গুরুতর আহত অবস্থায় একজন ঘটনাস্থলে পড়ে ছিলেন।
স্থানীয় বাসিন্দারা আহত বাবা-ছেলে ও ওই যুবককে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক যুবক দুলালকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত উজ্জ্বল বাহাদুর ও তাঁর ছেলে মিশকাফ বাহাদুরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান জানান, হাসপাতালে আনার কিছু সময় পরেই গুরুতর আহত এক ব্যক্তি মারা যান। আহত অন্য দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, ডাকাতি ও মৃত্যুর ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

.png)

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
১৬ মিনিট আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৫ ঘণ্টা আগে