বাউল সম্রাটের ষোড়শ প্রয়াণ দিবস
আবদুল করিমের উত্তরাধিকার একমাত্র ছেলে শাহ নুরজালালের দাবি, সরকারি উদ্যোগে বাউল সম্রাটের নামে যেন একটি বাউল একাডেমি বা সংস্কৃতি চর্চা কেন্দ্র করা হয়, তাহলে দেশ-বিদেশ থেকে আসা তাঁর ভক্তরা একটু বসতে পারবেন।
স্ট্রিম সংবাদদাতা

‘কেন পিরিতি বাড়াইলারে বন্ধু, ছেড়ে যাইবা যদি’, ‘কেমনে ভুলিবো আমি, বাঁচি না তারে ছাড়া, ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’, ‘গাড়ি চলে না চলে না’, ‘কোন মেস্তরি নাও বানাইলো’ —মানুষের মুখে মুখে ফেরা এমন অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা বাউল সম্রাট শাহ আবদুল করিম। এই গুণী সাধকের ষোড়শ মৃত্যুবার্ষিকী আজ ১২ সেপ্টেম্বর (শুক্রবার)। ২০০৯ সালের এই দিনে মারা যান একুশে পদকপ্রাপ্ত এই মরমি সংগীত সাধক।
শাহ আবদুল করিম তাঁর বহু গানের সুর নিজেই করে গেছেন। কিন্তু এখন সেই গানগুলো মূল সুর থেকে অনেক দূরে সরে গিয়ে, অনেক সময় বিকৃত করে গাইছেন বহুজন। সাংস্কৃতিকজনেরা চান বাউল সম্রাটের গানগুলো যেন তাঁর করা সুরেই গাওয়া হয়। এদিকে বহু শিল্পী করিমের লেখা গান গাইলেও তা থেকে কোনো সম্মানী পান না তাঁর পরিবার। সেই সঙ্গে আবদুল করিমের উত্তরাধিকার একমাত্র ছেলের দাবি, সরকারি উদ্যোগে বাউল সম্রাটের নামে যেন একটি বাউল একাডেমি বা সংস্কৃতি চর্চা কেন্দ্র করা হয়, তাহলে দেশ-বিদেশ থেকে আসা তাঁর ভক্তরা একটু বসতে পারবেন।
শাহ আবদুল করিমে জন্ম ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি, সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে। দারিদ্র্য ও সংগ্রামের মধ্যে বড় হওয়া করিমের সংগীত সাধনার শুরু ছেলেবেলা থেকেই। পরবর্তীতে তাঁর প্রেরণা হয়ে আসেন স্ত্রী আফতাবুন্নেসা, দর করে তাঁকে ডাকতেন ‘সরলা’ নামে। ভাটি অঞ্চলের মানুষের জীবনের সুখ-দুঃখ, প্রেম-ভালোবাসার পাশাপাশি তাঁর গান কথা বলে অন্যায়-অবিচার, কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও।
সুর বিকৃতির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সুনামগঞ্জের কালচারাল ফোরামের সভাপতি মেহেদী হাসান বলেন, ‘বাউল সম্রাট শাহ আবদুল করিম শুধু আমাদের সুনামগঞ্জের না, তিনি সারা বিশ্বের সম্পদ। তাঁর রচিত গানগুলো এখনো বিকৃত সুরে গাইছেন অনেক শিল্পী। এটা মেনে নিতে কষ্ট লাগে।’

একইভাবে বাউল সম্রাটের গানের সুর অবিকৃত রাখার দাবি জানিয়ে সাংস্কৃতিকজন রিপন চন্দ বলেন, ‘বাউল সম্রাট শাহ আবদুল করিম লিখে গেছেন সাধারণ মানুষের কথা। তাঁর গানে ফুটে উঠেছে হাওরের মানুষের কষ্টের কথা। তাঁর গানের মাধ্যমে আমরা নিজেদের অনুপ্রাণিত করছি। কিন্তু তাঁর গানগুলোকে যেন আর কেউ অন্য সুরে না গায়, এ জন্য আজকের দিনে আমরা অনুরোধ করছি।’
শাহ আবদুল করিমের জন্মভিটার স্মৃতি আগলে রেখেছেন তাঁর একমাত্র ছেলে শাহ নুরজালাল। বাউল সম্রাটের গান অনেকে গাইলেও কোনো সম্মানী বা মেধাসত্ত্ব দেওয়া হয় না বলে তিনি জানান। নুরজালাল বলেন, ‘প্রত্যেক বছর বাবার জন্ম ও মৃত্যুবার্ষিকী নিজ উদ্যোগে পালন করে থাকি। কিন্তু বাড়িতে মেহমান আসলে (এলে) বসতে দেওয়ার মতো জায়গা হয় না। এখন কেউ আসলেও বসার মতো জায়গা করে দিতে পারি না। বাবার গান অনেকে গাইছেন, কিন্তু রেভিনিউ কেউ দেয় না।’
আবদুল করিমের অলিখিত গানগুলো সংগ্রহ করা হচ্ছে জানিয়েছেন জেলা শিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক কর্মকর্তা আহমেদ মঞ্জুরুল পাভেল। তিনি বলেন, ‘যারা বাউল করিমের গান গাচ্ছেন, তাঁদের রেভিনিউ দেওয়া দরকার। আবদুল করিমের উত্তরসূরীরাই এটার প্রাপ্য।’
ষোড়শ প্রয়াণ দিবসে উজানধলে বাউল সম্রাটের বাড়িতে মিলাদ মহফিলের আয়োজন করে শাহ আবদুল করিম পরিষদ। এ ছাড়া জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে বিকেলে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা সভার আয়োজন করা হয়।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ক্রমশ বিঘ্নিত হচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ থেকে অতিরিক্ত ডিজেল দেওয়ার অনুরোধ পেয়েছে ভারত। এখন সেই অনুরোধ বিবেচনা করছে দেশটি। তবে তার আগে নিজেদের চাহিদা এবং শোধনাগারের ক্ষমতা খতিয়ে দেখবে ভারত।
২৮ মিনিট আগে
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি হওয়া মোহাম্মদ সাহাবুদ্দিন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ হিসেবে উল্লেখ করেছেন। এ সময় আওয়ামী লীগ সরকারকে ‘ফ্যাসিস্ট’আখ্যা দেন তিনি।
৩০ মিনিট আগে
জুলাই গণঅভ্যুত্থানে ‘পুলিশ হত্যা’র অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ ৪২ জনকে আসামি করে মামলার আবেদন করা হয়।
১ ঘণ্টা আগে
আসন্ন পবিত্র ঈদুল ফিতর নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য একগুচ্ছ নিরাপত্তা পরামর্শ দিয়েছে পুলিশ। সড়ক, রেল ও নৌপথের যাত্রী এবং চালকদের প্রতি নিরাপত্তা দির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
১ ঘণ্টা আগে