স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন মাওলানা মামুনুল হক। সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের ব্যর্থতার সমালোচনা করে অপরাধীদের বিরুদ্ধে গণপ্রতিরোধের ডাক দেন তিনি।
সোমবার (১৩ মে) মোহাম্মদপুর এলাকায় এই বিক্ষোভের আয়োজন করে কওমি মাদ্রাসাগুলোর মোর্চা ‘ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া’।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক অভিযোগ করেন, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে বর্তমানে ষড়যন্ত্র চলছে।
মামুনুল হক বলেন, ‘পার্শ্ববর্তী দেশ এ দেশের মানুষের ভোটাধিকার হরণ করে তাদের দাসীকে ক্ষমতায় বসিয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় এলেও মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। দুর্বল চিত্তের বহিরাগতকে (সংসদ সদস্য) দায়িত্বে বসানোয় এই এলাকা সন্ত্রাসের আস্তানায় পরিণত হয়েছে। সন্ধ্যার পর এই অঞ্চল ভূতুড়ে রাজ্যে পরিণত হয়।’
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা অপরাধীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলব। কোনো অপরাধী গণরোষের শিকার হলে দায় প্রশাসনকেই নিতে হবে।’
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মামুনুল হক বলেন, ‘মোহাম্মদপুরে যে এমপি নিয়োগ দিয়েছেন তিনি ব্যর্থ।’
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ জানিয়ে মামুনুল হক জানান, পশ্চিমবঙ্গ ও আসাম থেকে মুসলিমদের নাগরিকত্ব বাতিল করে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা চলছে। তিনি সরকারকে সীমান্তে কড়া পাহারা বসানোর এবং ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে কঠোর কূটনৈতিক বার্তা দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ বলেন, ‘মোহাম্মদপুর আজ আতঙ্কের নাম। ডিএমপির একজন কর্মকর্তা সম্প্রতি বলেছেন, “যাদের নিয়ে চাঁদাবাজি বন্ধ করতে যাই তারাই গডফাদার।” যদি তাই হয়, তবে তাদের দ্রুত গ্রেপ্তার করুন।’
তিনি আরও বলেন, ‘দেশে সীমান্ত হত্যা, খুন ও ধর্ষণ চলছে। কাপাসিয়ায় এক পরিবারের পাঁচজনকে হত্যা করা হয়েছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থতার দায় না নিয়ে জাতিকে সংবিধানের ক্লাস নিচ্ছেন। অবিলম্বে তাঁর পদত্যাগ করা উচিত।’
বিক্ষোভে জামিয়া ইসলামিয়া ওয়াহিদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা জুবায়ের এবং বায়তুল জান্নাত মাদ্রাসার মুহতামিম মুফতি ওমর ফারুকসহ স্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৫ ঘণ্টা আগে