১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানিমন্ত্রী
স্ট্রিম প্রতিবেদকঢাকা

আশুগঞ্জ সার কারখানায় আগামী ১ মে থেকে গ্যাস সরবরাহ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার এক সিদ্ধান্ত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।
জ্বালানিমন্ত্রী বলেন, 'বিদ্যুৎ উৎপাদনে কিছুটা ক্ষতি হলেও দেশের কৃষির কথা চিন্তা করে আমরা ১ তারিখ থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'
তিনি আরও জানান, চলতি মাসের ১৯ তারিখ থেকে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে ৫ দশমিক ৬ কিলোমিটার গভীর একটি নতুন কূপের খননকাজ শুরু হয়েছে। এই খনন সম্পন্ন করতে প্রায় সাত মাস সময় লাগবে। এখান থেকে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে, যা দেশের জ্বালানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে।
মন্ত্রী অভিযোগ করে বলেন, গত ১৫ বছর দেশে কোনো গ্যাস অনুসন্ধান হয়নি এবং ২০১৬ সাল থেকে দেশে গ্যাসের ঘাটতি দেখা দিয়েছে।
.png)
-028855-256x144.webp)





