স্ট্রিম সংবাদদাতা

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, আগামী বাজেট হবে জনবান্ধব। বিনিয়োগ ও ব্যবসার নীতির ধারাবাহিকতা বজায় রেখে অবহেলিত অঞ্চলে শিল্প উৎপাদন বাড়াতে বিশেষ প্রণোদনা দেবে সরকার।
শুক্রবার (২৯ মে) রাজবাড়ী পৌর মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, 'সরকার ইতিমধ্যেই ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা দেওয়া শুরু করেছে। বন্ধ শিল্প কলকারখানাগুলোতে খুবই নিম্ন সুদে বিশেষ সুবিধা দেওয়া হবে। নারী উদ্যোক্তাদের, অতি ক্ষুদ্র ও কুটির শিল্প এবং অবহেলিত অঞ্চলগুলোতে বিশেষ সুবিধা দেওয়া হবে। উদ্যোক্তাদের সহায়তার মাধ্যমে আমরা রাজবাড়ীর বড় রকমের পরিবর্তন ঘটাব। এ ছাড়া রাজবাড়ীতে বাংলাদেশ অক্সিজেন কোম্পানির জন্য একটি জায়গা ছিল। সেখানে কীভাবে শিল্প অঞ্চল গড়ে তুলতে পারি, সেই লক্ষে আমরা একযোগে কাজ করতে চাই।'
শিক্ষা ও কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, 'শিক্ষা ব্যবস্থা উন্নত ও গুণগত মানসম্পন্ন হওয়া দরকার। শিক্ষা ব্যবস্থা এমন হওয়া প্রয়োজন যার মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত হবে। আপনারা কারিগরি শিক্ষা ও বহুভাষা শিক্ষার প্রসারে উদ্যোগ নিন। শিক্ষাকে আরও উন্নত করার উদ্যোগ নিলে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।'
অর্থ উপদেষ্টা আরও বলেন, 'আমাদের ক্রীড়ার ক্ষেত্রে এগিয়ে আসতে হবে, যা শারীরিক, মানসিক এবং মানবিক গুণাবলির বিকাশ ঘটাবে। "নতুন কুঁড়ি স্পোর্টস"-এর মাধ্যমে আমরা সেই কার্যক্রম শুরু করছি। আমরা পেশাদার ফুটবলার ও ক্রিকেটার তৈরি করতে চাই।'
রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ ও সিভিল সার্জন ডা. এস এম মাসুদ। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবুসহ সরকারি দপ্তরের কর্মকর্তা, দলীয় নেতা-কর্মী ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

পূর্ব ঘোষণা ছাড়া নিজে গাড়ি চালিয়ে ঢাকার কোরবানির বর্জ্য অপসারণ পরিস্থিতি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দায়িত্ব অবহেলার দায়ে দুই আঞ্চলিক কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
২৯ মিনিট আগে
বরিশালে কোরবানির পশুর চামড়ার দামে বড় ধস নেমেছে। প্রতিটি গরুর চামড়া গত বছরের তুলনায় অন্তত ২০০ টাকা কমে বিক্রি হচ্ছে। ক্রেতা না থাকায় ছাগলের চামড়া প্রায় মূল্যহীন হয়ে পড়েছে এবং অনেক ক্ষেত্রে তা ফ্রি বা বিনামূল্যে দিয়ে দেওয়া হচ্ছে।
৩৬ মিনিট আগে
বগুড়ার কাহালু উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় গত দুই দিনে ৩১ হাজার টনের বেশি কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে।
২ ঘণ্টা আগে