ডাকসু নির্বাচনের ভোটগণনায় গরমিল
স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সমন্বিত ফলাফলে যোগ করবার ক্ষেত্রে ভুল হয়েছে বলে স্বীকার করেছে নির্বাচন কমিশন।
রবিবার রাত ১০টার দিকে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আটটি কেন্দ্রের ভোট যোগ করার সময় টানা কাজের কারণে ক্লান্তি থেকে কিছু ভুল হয়েছিল। এ জন্য কর্তৃপক্ষ দুঃখপ্রকাশ করছে।
ইতিমধ্যে সংশোধিত ফলাফল প্রকাশ হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে এ সংশোধনীর ফলে নির্বাচিতদের তালিকায় কোনো পরিবর্তন হয়নি।
উল্লেখ্য, ডাকসু নির্বাচনে বেশ কিছু প্রার্থীর প্রাপ্ত মোট ভোটসংখ্যা ও হলভিত্তিক প্রকাশিত ভোটের হিসাবের মধ্যে গরমিল পরিলক্ষিত হয়।
শনিবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক প্রার্থী এ বিষয়ে অভিযোগ জানিয়ে পোস্ট দেন। তাঁরা দাবি করেন, প্রকাশিত ফলাফল সঠিক নয় এবং ভোট গণনায় অনিয়ম হয়েছে।

.png)

হামের উপসর্গে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৯০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১৩ মিনিট আগে
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গড়ে তোলা রাজীব শাহের ‘নবাবপাড়া’ গুঁড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) ও গণপূর্ত অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়।
২৯ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক কিশোরকে তুলে নিয়ে নির্যাতনে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. নুরুল ইসলাম ওরফে ইরান (৪০) পিটুনিতে নিহত হয়েছেন। পরে তাঁর বসতঘরে আগুন ধরিয়ে দেয় এলাকার বিক্ষুব্ধরা। তবে বাড়িতে হামলায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও স্থানীয় ইউপি সদস্য নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ করেছে নিহতের ছেলে।
৩১ মিনিট আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
২ ঘণ্টা আগে