স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর খিলগাঁওয়ের ৮ নম্বর রোডের একটি বহুতল ভবনের লিফটের 'ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে' আব্দুল্লাহ আল-রাইয়ান নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত রাইয়ান রংপুর সদর জেলার মমিনপুর এলাকার জানপুর গ্রামের মো. দুদু মিয়ার ছেলে। তিনি খিলগাঁওয়ের ৮ নম্বর রোডের এম-ব্লকের ৪৬ নম্বর বাসায় কেয়ারটেকার ও লিফটম্যান হিসেবে কাজ করেন। পরিবার নিয়ে তিনি ওই বাসাতেই থাকতেন।
পুলিশ জানিয়েছে, ওই ভবনের সাততলায় যাওয়ার জন্য শিশুটির মা আইরিন নাহার সন্তানকে নিয়ে লিফটে ওঠেন। ছয়তলা পর্যন্ত মায়ের সঙ্গে যাওয়ার পর শিশুটি সিঁড়ি দিয়ে ওপরে উঠবে বলে নেমে যায়। তার মা সাততলায় গিয়ে আর তাকে খুঁজে পায়নি। এরপর ভবনে ব্যাপক খোঁজাখুঁজি শুরু হয়। পরে লিফটের নিচের ফাঁকা জায়গা থেকে উদ্ধার করা হয়।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফখরুল ইসলাম জানান, রাইয়ানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফখরুল ইসলাম আরও জানান, সোমবার দিবাগত রাত ১০টার দিকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই শিশুর মরদেহ ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। রাইয়ানের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত ও ক্ষতচিহ্ন রয়েছে। ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা বিস্তারিত জানার চেষ্টা চলছে।
এসআই ফখরুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় খিলগাঁও থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১৮ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
৩৩ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে