স্ট্রিম ডেস্ক

ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের কুশিয়ারা নদীর ওপর শেরপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্লাব মেরামতের কাজ করা হবে। এ জন্য আগামী শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টা থেকে রোববার (২৬ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত ওই সেতুতে যান চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হবে।
বুধবার (২২ এপ্রিল) সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংস্কার কাজের সময় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। সূচি অনুযায়ী, ২৪ এপ্রিল শুক্রবার সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত সেতুতে এক লেনে যানবাহন চলবে। ওই দিন রাত ১১টা থেকে ২৫ এপ্রিল শনিবার সকাল ৯টা পর্যন্ত সেতুটি দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এরপর ২৫ এপ্রিল শনিবার সকাল ৯টা থেকে ২৬ এপ্রিল রোববার সকাল ৮টা পর্যন্ত আবারও এক লেনে যানবাহন চলাচল করবে।
যান চলাচল বন্ধ থাকাকালে এবং এক লেনে চলাচলের সময় সম্ভাব্য যানজট এড়াতে বিকল্প রুট ব্যবহারের নির্দেশনা দিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর। নির্দেশনাগুলো হলো—
ঢাকা-সিলেট রুটের শায়েস্তাগঞ্জ-শেরপুর-সিলেট অংশের জন্য: শায়েস্তাগঞ্জ-মিরপুর (বাহুবল)-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট রুট।
শেরপুর (মৌলভীবাজার)-সিলেট অংশের জন্য: শেরপুর-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট রুট।
ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুটের সৈয়দপুর (নবীগঞ্জ)-শেরপুর-সিলেট-সুনামগঞ্জ অংশের জন্য: সৈয়দপুর বাজার-রানীগঞ্জ-জগন্নাথপুর-সুনামগঞ্জ রুট।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
২ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে