স্ট্রিম সংবাদদাতা

মৌলভীবাজারের কমলগঞ্জ সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃষ্ণ কুমার সিংহকে রাজকীয় বিদায় দিয়েছেন সহকর্মী ও শিক্ষার্থীরা।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ে তাঁর জন্য বিদায় অনুষ্ঠান আয়োজন করে এসএসসি ১৯৯৮ ব্যাচের শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে ফুল দিয়ে সাজানো চান্দের গাড়িতে কৃষ্ণ কুমারকে পৌঁছে দেওয়া হয় নিজের বাড়িতে।
অনুষ্ঠানে কৃষ্ণ কুমার সিংহ বক্তৃতা দিতে গিয়ে আপ্লুত হয়ে পড়েন। তিনি শিক্ষার্থীদের এমন অকৃত্রিম ভালোবাসা ও সম্মান পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রিয় শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট এবং নানা উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
কৃষ্ণ কুমার সিংহ ১৯৯৬ সালে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। দীর্ঘ প্রায় তিন দশক ধরে তিনি নিষ্ঠা ও সুনামের সঙ্গে শিক্ষকতা করেছেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুমিন, ভান্ডারিগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশেদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
৯ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
২০ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
২৫ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৩৩ মিনিট আগে