স্ট্রিম প্রতিবেদক

আহত-নিহতদের তালিকা পাওয়া গেল প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে আজ বুধবার সকাল ১১ টায়।
ঢাকার উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের স্বচ্ছ তালিকা প্রকাশের দাবিতে কয়েক দিন ধরেই চলছিল বিক্ষোভ ও সমালোচনা।
তালিকায় ২৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন হাসপাতালে ৬৮ জন ভর্তি রয়েছে বলে জানানো হয়েছে।
নিহতদের মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, ১৫ জনের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ), ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ১ জন, লুবানা জেনারেল হাসপাতালে ১ জন ও ইউনাইটেড হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে।
আহতদের মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন ৪৪ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ২১ জন, কুয়েত মৈত্রী হাসপাতালে ১ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে ১ জন, এবং উত্তরা আধুনিক হাসপাতালে ১ জন ভর্তি রয়েছেন।

ভয়াবহ এই বিমান দুর্ঘটনার পর নিহত-আহতের সঠিক তথ্য প্রকাশের দাবি ওঠে বিভিন্ন মহলে। এই দাবিতে গতকাল মঙ্গলবার মাইলস্টোনে দিনভর বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তাদের ক্ষোভের মুখে ৯ ঘণ্টা কলেজে আটকা পড়ে থাকতে হয় আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এবং শফিকুল আলমকে। ৯ ঘণ্টা পর পুলিশি পাহারায় সেখান থেকে বের হতে পারেন তারা।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে নিহত-আহতের তথ্য প্রকাশে ‘স্বচ্ছতার অভাব আছে’ জানিয়েছে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে, যা তা ‘অপপ্রচার’ বলে বিবৃতি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
এই পরিস্থিতিতে আজ আহত-নিহতের তালিকা প্রকাশিত হলো প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে।
গত ২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্কুল ভবনে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে দেড় শতাধিক শিক্ষার্থী হতাহত হয়। মর্মান্তিক এই ঘটনার পরদিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
৩৭ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
১ ঘণ্টা আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে