স্ট্রিম প্রতিবেদক

দেশের মাধ্যমিক স্তরের শিক্ষা সমাপনীর সবচেয়ে বড় আসর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা শুরু হয়েছে আজ মঙ্গলবার (২১ এপ্রিল)। সকাল ১০টায় সারা দেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, একটি মাদ্রাসা ও একটি কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী।
পরীক্ষার প্রথম দিন আজ ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র এবং সহজ বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হচ্ছে। আর মাদ্রাসার কুরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
সকালে রাজধানীর খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল ৮টার পর থেকে শিক্ষার্থীরা কেন্দ্রে আসতে শুরু করেছেন। তাঁদের সঙ্গে এসেছেন অভিভাবকরাও। কেন্দ্রের গেট থেকে তল্লাশি করে ঢোকানো হচ্ছে শিক্ষার্থীদের। নির্দেশনা অনুযায়ী, মোবাইল ফোন নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকে। সেইসঙ্গে কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

অনেক অভিভাবক আবার পরীক্ষার আগে শেষ মুহূর্তে সন্তানকে সাহস জোগাতে বা প্রয়োজনীয় জিনিসপত্র ঠিক আছে কিনা তা নিশ্চিত করতে পরীক্ষার্থীর সঙ্গে এসেছেন। কেউ কেউ পানি, খাবার বা ওষুধ সঙ্গে নিয়ে অপেক্ষা করছেন, যাতে পরীক্ষা শেষে সন্তানের প্রয়োজন মেটাতে পারেন। পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করলেও বাইরে উৎকণ্ঠায় অপেক্ষা করছেন অভিভাবকরা। তারা বলছেন, গুরুত্বপূর্ণ এই সময়টাতে সন্তানদের কেন্দ্রে পাঠিয়ে বাসায় গিয়ে স্বস্তিতে থাকাটা কঠিন।
‘পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত মনটা অস্থির থাকে,’ বলেন এক অভিভাবক। তিনি জানান, সন্তান পরীক্ষা দিয়ে বের হওয়ার পর তার মুখের অভিব্যক্তি দেখেই অনেকটা বোঝা যায় পরীক্ষা কেমন হয়েছে।

কেন্দ্রের আশপাশে ফাঁকা ছায়াযুক্ত জায়গা বা ফুটপাতে কেউ কেউ পত্রিকা বিছিয়েই বসে পড়েছেন। কেউ আবার নিয়ে এসেছেন পাটিও।
খোঁজ নিয়ে জানা গেছে, এই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন মোট ৬০৫ জন শিক্ষার্থী। এর মধ্যে নিয়মিত শিক্ষার্থী ৫৯৬ জন এবং অনিয়মিত শিক্ষার্থী ৯ জন। সারা দেশের মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষা চলছে। এসব কেন্দ্রে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, যার মধ্যে অনিয়মিত পরীক্ষার্থী ৪ লাখেরও বেশি।
কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সানজিদা আক্তার পরীক্ষা দিচ্ছে খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। সে স্ট্রিমকে বলে, ‘যথেষ্ঠ প্রস্তুতি নিয়ে কেন্দ্রে এসেছি। এখন পর্যন্ত কেন্দ্র এবং পরীক্ষার হল ঠিকঠাক পেয়েছি। আশা করি, পরীক্ষা ভালো হবে।’
একই প্রতিষ্ঠানের আরেকজন শিক্ষার্থী আফনান। তাঁর ভাষ্যে, ‘গত কয়েকদিন ধরে ঢাকায় অনেক গরম। পরীক্ষার আগে গরম নিয়ে একটু চিন্তায় ছিলাম। তবে সকাল থেকে আবহাওয়া বেশ ভালো মনে হচ্ছে, বাতাসও আছে। এটা আমাদের ভালো পরীক্ষা দিতে হেল্প করবে।’

বাসাবো থেকে মেয়েকে নিয়ে এই কেন্দ্রে এসেছেন মোহাম্মদ মাহমুদুল হাসান। মেয়ে পরীক্ষার কেন্দ্রে ঢোকার পর বাইরে অপেক্ষা করছিলেন তিনি। অপেক্ষারত এই অভিভাবক বলেন, ‘সঠিক সময়ে কেন্দ্রে পৌঁছেছি। কেন্দ্রের পরিবেশও এখন পর্যন্ত ভালো। তবে রাস্তায় বেশ যানজট ছিল, সেকারণে কারণে অনেকটুকু সময় নিয়ে বের হতে হয়েছে। তাছাড়া বাকি সবকিছু এখন পর্যন্ত ঠিকঠাক।’
বোনকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসা সাজিদুল স্ট্রিমকে বলেন, ‘গতকাল রাতে ভাবছিলাম, এই গরমে বোন পরীক্ষা দিবে কীভাবে! কিন্তু আজকের আবহাওয়া মোটামুটি ভালো। এটা একটা ভালো দিক। তবে যানজট একটা সমস্যা। ঢাকায় কখন কী হয়, বলা যায় না। তাই জ্যামে আটকালেও যেন সমস্যা না হয় তাই কেন্দ্রে আসার জন্য পরীক্ষার আড়াই ঘণ্টা আগে বাসা থেকে বের হয়েছি।’

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ২০ মে পর্যন্ত এসএসসির তত্ত্বীয় পরীক্ষা চলবে। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। এরপর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা। আগামী ১৮ জুনের মধ্যে হাতে লেখা নম্বরপত্র, ব্যবহারিক উত্তরপত্র, আনুষঙ্গিক কাগজপত্র ও স্বাক্ষরলিপি বিভাগ অনুযায়ী রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে।
এদিকে যানজট ও জনদুর্ভোগ লাঘবের জন্য এবার পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টার মধ্যে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে পরীক্ষা কক্ষে প্রবেশ–সংক্রান্ত ব্যাপারে আগের নিয়মই বহাল থাকছে। অর্থাৎ, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে নিজ আসনে গ্রহণ করতে হবে।

বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি শক্তিশালী ও জনবান্ধব করতে প্রতিটি সদস্যকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন এবং সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ মঙ্গলবার (২১ এপ্রিল)। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আজ বিকেল পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন।
৩৬ মিনিট আগে
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) এবং বিনিয়োগ সুরক্ষা চুক্তি (আইপিএ) নিয়ে আলোচনা শুরু করতে ঢাকার আগ্রহের কথা তুলে ধরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
১ ঘণ্টা আগে
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা শুরু হলো আজ মঙ্গলবার (২১ এপ্রিল)। সকাল ১০টা থেকে সারা দেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, একটি মাদ্রাসা ও একটি কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী।
৩ ঘণ্টা আগে