চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ মার্চ শুক্র অথবা ২১ মার্চ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় এই উৎসবের দিনটিতে ঘোরাঘুরি বা আত্মীয়স্বজনের বাড়িতে যাওয়ার পরিকল্পনা থাকে সবারই। তাই ঈদের দিনের আবহাওয়া সম্পর্কে জেনে নিন আগেভাগেই।
মাইদুল ইসলাম

আগামী ২০ বা ২১ মার্চ যেদিনই ঈদ হোক, সকালের আবহাওয়া মোটামুটি অনুকূলে থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভ্যাপসা গরম ভোগাতে পারে। বিকেল বা সন্ধ্যার দিকে হানা দিতে পারে কালবৈশাখী ঝড়, হতে পারে বজ্রসহ বৃষ্টি।
আবহাওয়াবিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ভেন্টুস্কাই, অ্যাকুওয়েদার ও ওয়েদার ডটকমের (আন্ডারগ্রাউন্ড) তথ্য এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মার্চের দীর্ঘমেয়াদী পূর্বাভাস বিশ্লেষণ করে এমন চিত্র পাওয়া গেছে। তবে এত আগের পূর্বাভাস পুরোপুরি নাও মিলতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম।
তিনি স্ট্রিমকে বলেন, এখন হলো আবহাওয়া পূর্বাভাসের সবচেয়ে কঠিন সময়– মার্চ, এপ্রিল ও মে মাস; অর্থাৎ কালবৈশাখীর সময়। এ সময়ে ৬ ঘণ্টা আগে দেওয়া পূর্বাভাসও ভুল হতে পারে।
২০ মার্চ ঈদ হলে
পূর্বাভাস অনুযায়ী, ২০ মার্চ সকালে আকাশ আংশিক রৌদ্রোজ্জ্বল থাকতে পারে। সকালের দিকের তাপমাত্রা ২৫ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, যা ঈদের জামাতে অংশ নেওয়া মুসল্লিদের জন্য বেশ স্বস্তিদায়ক। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ ও গরম– দুটিই বাড়বে।
অ্যাকুওয়েদারের তথ্য বলছে, এদিন রাজধানী, এর আশেপাশের এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ‘রিয়েল ফিল’ বা প্রকৃত অনুভূত তাপমাত্রা দাঁড়াতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অর্থাৎ পারদের চেয়েও গরমের তীব্রতা গায়ে অনেক বেশি লাগবে।
দুপুরের পর আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। ওয়েদার ডটকমের পূর্বাভাস অনুযায়ী, এদিন বিকেলের দিকে আকাশে মেঘের আনাগোনা বাড়বে এবং বিকেল বা সন্ধ্যার দিকে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টিপাতের প্রায় ৬০ শতাংশ আশঙ্কা রয়েছে। রাতেও আকাশ মেঘলা থাকতে পারে এবং কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২১ মার্চ ঈদ হলে
রোজা ৩০টি হলে ২১ মার্চ বাংলাদেশে ঈদুল ফিতর। দিনটিতে গরমের তীব্রতা আগের দিনের তুলনায় সামান্য বেশি থাকতে পারে। অ্যাকুওয়েদারের পূর্বাভাস বলছে, শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। এদিনও বাতাসের উচ্চ আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা বা ‘রিয়েল ফিল’ থাকবে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
দিনের বেলায় রোদ ও মেঘের লুকোচুরি থাকবে। তবে ওয়েদার ডটকম ও অ্যাকুওয়েদার উভয়ের পূর্বাভাস বলছে, এদিনও বিকেলের পর বা রাতের প্রথম ভাগে হঠাৎ শক্তিশালী বজ্রঝড় বা কালবৈশাখী আঘাত হানতে পারে।
বিএমডির তথ্যের সঙ্গে মিল
আন্তর্জাতিক ওয়েবসাইটগুলোর এই পূর্বাভাসের সঙ্গে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) মার্চের দীর্ঘমেয়াদি পূর্বাভাসের বেশ মিল রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, চলতি মাসের শেষদিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সে.) থেকে মাঝারি (৩৮-৩৯.৯ ডিগ্রি সে.) তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া মার্চে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।
শুধু গরম নয়, বৃষ্টির বিষয়েও সতর্ক করেছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে, এই মাসে দেশে ২-৩ দিন বজ্র, শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ১ থেকে ২ দিন তীব্র কালবৈশাখী ঝড়ের শঙ্কা রয়েছে।
সার্বিক দিক বিবেচনা করে বলা যায়, ঈদের দিনে দর্শনার্থী বা ভ্রমণপিপাসুদের গরমের প্রস্তুতি রাখার পাশাপাশি বিকেলের পর হঠাৎ বৃষ্টির কথা মাথায় রেখে ছাতা সঙ্গে রাখা বুদ্ধিমানের কাজ হবে।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৪ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১৮ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে