স্ট্রিম প্রতিবেদক

দেশে তৈরি বৈদ্যুতিক গাড়ি (ইভি) ও মোটরসাইকেল চালিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে একটি স্পোর্টস কার ও কাভার্ড ভ্যান চালান তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে কার্যালয়ে পৌঁছে দপ্তরে প্রবেশের আগে প্রাঙ্গণে রাখা দুটি এসইউভি, একটি কাভার্ড ভ্যান, একটি ট্রাক, একটি অটোরিকশা ও দুটি মোটরসাইকেল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। যাচাই করতে একটি স্পোর্টস কার ও একটি কাভার্ড ভ্যান চালান প্রধানমন্ত্রী।
নির্মাতা প্রতিষ্ঠান বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জানিয়েছে, এই গাড়িগুলোতে জ্বালানি তেলের প্রয়োজন হয় না এবং বিদ্যুৎ খরচ কম। পাশাপাশি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দাম নির্ধারণের পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রী তাদের আশ্বস্ত করে বলেন, ‘আন্তর্জাতিক মান ও নিরাপত্তা নিশ্চিত করে দেশে বৈদ্যুতিক যান উৎপাদন হলে মানুষ উপকৃত হবে। সরকার এই খাতে প্রয়োজনীয় নীতিগত ও প্রশাসনিক সহযোগিতা করবে।’
পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী নির্মাতা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে চেয়ারম্যান এ মান্নান হোসেন খান বলেন, ‘দেশীয় প্রযুক্তিতে তৈরি হলেও কিছু কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয়। এসব কাঁচামালের ওপর সরকার শুল্ক সুবিধা দিলে কম খরচে এবং কম দামে এই গাড়ি বাজারে সরবরাহ করা যাবে।’
ব্যবস্থাপনা পরিচালক মীর মাসুদ কবির জানান, ইউরোপীয় মান বজায় রেখে গাড়িগুলো তৈরি এবং শিগগিরই বিদেশে রপ্তানির সম্ভাবনা রয়েছে।
নির্মাতাদের তথ্য অনুযায়ী, এসইউভি ঘরানার একটি গাড়ি পূর্ণ চার্জে ৪৫০ কিলোমিটারের বেশি চলতে পারে। সাধারণ চার্জে সময় লাগে ৫ থেকে ৬ ঘণ্টা এবং ফাস্ট চার্জিংয়ে আধা ঘণ্টা। অন্যদিকে, ভারী যানের মধ্যে ট্রাক ও কাভার্ড ভ্যান একবার পূর্ণ চার্জে প্রায় ২০০ কিলোমিটার চলতে সক্ষম। এসব গাড়ির চার্জে প্রায় ৬ ঘণ্টা এবং দ্রুত চার্জে প্রায় ৪০ মিনিট সময় লাগে।
পরিদর্শন ও বৈঠকে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

.png)

রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
২৬ মিনিট আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৫ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৪ ঘণ্টা আগে