স্ট্রিম প্রতিবেদক
একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে আমৃত্যু কারাদণ্ড পাওয়া বাগেরহাটের খান আকরাম হোসেনকে বেকসুর খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
এর আগে, গতকাল বুধবার শুনানি শেষে খান আকরাম হোসেনের আপিলের ওপর রায় ঘোষণার জন্য আজকের দিন (বৃহস্পতিবার) ধার্য করেছিলেন সর্বোচ্চ আদালত।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৫ সালের ১১ আগস্ট এই মামলায় রায় ঘোষণা করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ওই রায়ে বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে মানবতাবিরোধী অপরাধের দায়ে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। একই সঙ্গে অপর আসামি খান মো. আকরাম হোসেনকে দেওয়া হয় আমৃত্যু কারাদণ্ডাদেশ। ট্রাইব্যুনালের এই সাজার রায়ের বিরুদ্ধেই আপিল বিভাগে আবেদন করেছিলেন খান আকরাম হোসেন।
২০১৫ সালে ট্রাইব্যুনালের দেওয়া সেই রায়ে বলা হয়েছিল, এই মামলার মূল আসামি তিনজন। এর মধ্যে সিরাজুল হকের বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি এবং আকরামের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের মধ্যে একটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
প্রমাণিত হওয়া পাঁচ অভিযোগের সব কটিতেই সিরাজ মাস্টারকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। ফায়ারিং স্কোয়াডে বা ফাঁসির দড়িতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছিল। অন্যদিকে, একটি অভিযোগ প্রমাণিত হওয়ায় আকরামকে দেওয়া হয়েছিল আমৃত্যু কারাদণ্ড। আপিল বিভাগের আজকের রায়ের মাধ্যমে সেই সাজা থেকে তিনি খালাস পেলেন।
উল্লেখ্য, এই মামলার অপর আসামি আবদুল লতিফ তালুকদার ট্রাইব্যুনালে মামলা বিচারাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর কারণে তাঁকে আগেই আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৪২ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে