গ্লোবাল সামিটে জুবাইদা রহমান
স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশে নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, নারী শিক্ষার বিপ্লব ঘটিয়েছিলেন খালেদা জিয়া। তারেক রহমানের সরকার সেই ধারা অব্যাহত রেখে স্নাতকোত্তর স্তর পর্যন্ত নারীদের জন্য বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিটে’ এসব কথা বলেন জুবাইদা রহমান। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের বিশেষ আমন্ত্রণে তিনি এই সম্মেলনে যোগ দেন।
মঙ্গলবার (২৪ মার্চ) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এই সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বিশ্বের ৪০টির বেশি দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের স্ত্রীরা অংশ নেন। সম্মেলনে জুবাইদা রহমান শিশুদের নিরাপদ পরিবেশে বেড়ে ওঠা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ে তুলতে বৈশ্বিক অংশীদ্বারত্বের ওপর গুরুত্ব আরোপ করেন।
তিনি বাংলাদেশের নবনির্বাচিত গণতান্ত্রিক সরকারের জনকল্যাণমুখী উদ্যোগ বিশ্বনেতাদের সামনে তুলে ধরেন। বিশেষ করে বর্তমান সরকারের ‘ফ্যামিলি কার্ড’, ‘কৃষক কার্ড’-এর মতো কর্মসূচি কীভাবে সাধারণ পরিবারগুলোকে আর্থিক সুরক্ষা দিচ্ছে এবং শিশুদের বিকাশে সহায়ক ভূমিকা পালন করছে, তা ব্যাখ্যা করেন।

শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনের কথা উল্লেখ করে জুবাইদা রহমান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আধুনিক প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে শহর ও গ্রামের বৈষম্য দূর করা সম্ভব। বাংলাদেশে সরকার বর্তমানে শিক্ষকদের ট্যাবলেট কম্পিউটার, ডিজিটাল পাঠ্যক্রম এবং মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে একটি স্মার্ট প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। এ প্রসঙ্গে তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) ও সুরভীর মতো সামাজিক সংগঠনের সঙ্গে তাঁর দীর্ঘ কাজের অভিজ্ঞতা স্মরণ করেন।
সম্মেলনে জুবাইদা রহমানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মোর্শেদ হাসান খান, প্রধানমন্ত্রীর সিনিয়র চিকিৎসা কর্মকর্তা ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, নারী উদ্যোক্তা মেহনাজ মান্নান, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম, ডেপুটি চিফ অব মিশন সালাহউদ্দিন মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মার্কিন বিশেষ দূতের সঙ্গে বৈঠক
সফরে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে হার্ডারের সঙ্গে বৈঠক করেছেন জুবাইদা রহমান। বুধবার (২৫ মার্চ) ওয়াশিংটনে এই বৈঠক হয়।
বৈঠক সূত্র জানায়, ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়ন, শিশুদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত এবং শিক্ষা ও জনস্বাস্থ্য খাতে টেকসই অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে তারা বিস্তারিত আলোচনা করেন।

এছাড়া বুধবার হোয়াইট হাউসে মার্কিন ফার্স্ট লেডি আয়োজিত সম্মেলনের সমাপনী অধিবেশনে জুবাইদা রহমান অংশ নেবেন বলে জানা গেছে।

.png)
পদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
৯ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
৩৬ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
২ ঘণ্টা আগে