স্ট্রিম ডেস্ক

মানবপাচার মামলায় ভারতে সাজা পেয়েছেন চার বাংলাদেশি। বুধবার (৮ এপ্রিল) দেশটির জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) একটি বিশেষ আদালত তাদের তিন বছরের কারাদণ্ড দেন।
দণ্ডিতরা হলেন– জাকির খান, বাদল হাওলাদার, কবির তালুকদার ও মোহাম্মদ বাচ্চু ঘরামি। ভারতের বেঙ্গালুরুতে আন্তঃদেশীয় মানবপাচার মামলায় তাদের কারাদণ্ড ছাড়াও ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক মাসের জেল দেন আদালত। খবর দ্য হিন্দুর।
এনআইএর তথ্য অনুযায়ী, দণ্ডিতরা যশোরের বেনাপোল, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াসহ বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে জালিয়াতি করে ভারতীয় পরিচয়পত্র সংগ্রহ করে বেঙ্গালুরুতে বর্জ্য পৃথকীকরণ ব্যবসা শুরু করেন। তারা অবৈধভাবে আসা অন্যান্য বাংলাদেশিদের একই ব্যবসায় যুক্ত করেন এবং থাকার জন্য জমি লিজ নিয়ে টিনশেড ঘর করে দেন।
২০২৩ সালের নভেম্বরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি সীমান্তপাড়ের মানবপাচার চক্র চিহ্নিত করে মামলা করে এনআইএ। এরপর অভিযান চালিয়ে চক্রের ১২ সদস্য গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে বাংলাদেশি পরিচয়পত্র, ডিজিটাল ডিভাইস, জাল নথি ও টাকা জব্দ করা হয়।
পরে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে একটি অভিযোগপত্র দাখিল করা হয়। মে মাসে আরও দুজনকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করে এনআইএ। সংস্থাটি জানিয়েছে, পুরো পাচার চক্র ধরতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
৩৫ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
১ ঘণ্টা আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে