স্ট্রিম প্রতিবেদক

আবারও পুলিশের ইউনিফর্মের রং পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানের ‘লোহা’ ও ‘কফি’ রঙের পোশাক বাদ দিয়ে আগের গাঢ় নীল ও হালকা জলপাই (অলিভ) রঙের সংমিশ্রণ ফিরিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস শাখার অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’ সংশোধনের এক চিঠিতে এই প্রস্তাবের তথ্য জানানো হয়। মঙ্গলবার (২১ এপ্রিল) বিষয়টি প্রকাশ্যে আসে।
পুলিশের চিঠিতে মেট্রোপলিটন পুলিশের শার্টের রং হালকা অলিভ (জলপাই) করার প্রস্তাব দেওয়া হয়েছে। এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র্যাব ছাড়া পুলিশের অন্য সব ইউনিটের জন্য গাঢ় নীল রঙের শার্টের কথা বলা হয়েছে। তবে উভয় ক্ষেত্রে প্যান্টের রং নির্ধারণ করা হয়েছে ‘টিসি টুইল খাকি’।
চিঠিতে বলা হয়, বর্তমানে প্রচলিত শার্টের ‘লোহা রং’ এবং প্যান্টের ‘কফি রং’ নিয়ে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেওয়ায় বাহিনীর ভেতরে ও বাইরে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন রঙের নমুনা পর্যালোচনা করেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে নতুন এই রঙের প্রস্তাব দেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অতিরিক্ত দায়িত্ব, পুলিশ অনুবিভাগ) মো. আতাউর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়ে একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা পড়েছে এবং এ নিয়ে আলোচনা চলছে। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
এই পরিবর্তন কার্যকর করতে ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’-এর একাধিক বিধি সংশোধনের প্রস্তাব করা হয়েছে। প্রজ্ঞাপন জারির জন্য একটি খসড়াও ইতিমধ্যে পাঠানো হয়েছে। এর আগে ২০২৪ সালের ৫ আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার পুলিশের পোশাকের রং পরিবর্তন করে শার্ট ‘লোহা রং’ এবং প্যান্ট ‘কফি রং’ নির্ধারণ করেছিল।

.png)

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ‘ঝাঁপ’ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৬ ঘণ্টা আগে