স্ট্রিম প্রতিবেদক

কুষ্টিয়ার ফিলিপনগরে দরবার শরিফে হামলা ও পীর আবদুর রহমান ওরফে শামীম রেজা জাহাঙ্গীরকে হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছে নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের (এনপিএ) প্রতিনিধিদল। রোববার (১২ এপ্রিল) সরেজমিনে পর্যবেক্ষণ শেষে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে সংগঠনটি।
এনপিএর প্রতিনিধিদলের সদস্য অনিক রায় ও মেঘ মল্লার বসু নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন এবং স্থানীয়দের কাছে ঘটনার বর্ণনা শোনেন। স্থানীয়দের ভাষ্যমতে, গত শুক্রবার সন্ধ্যা থেকেই এই হামলার প্রস্তুতি চলছিল। শনিবার সকালে বৈঠকে হামলার সিদ্ধান্ত এবং দুপুরে হামলা চালানো হয়। এই হামলায় সংশ্লিষ্ট গ্রাম ছাড়াও পার্শ্ববর্তী গ্রামের লোকজনও অংশ নিয়েছে বলে তথ্য পেয়েছে এনপিএ।
এনপিএ জানায়, প্রকাশ্য দিবালোকে এমন হত্যার পরও এখন পর্যন্ত কোনো মামলা দায়ের না হওয়া এবং অপরাধীদের শনাক্তে পুলিশের দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকা উদ্বেগজনক। বর্তমানে ভুক্তভোগী পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।
প্রতিনিধিদল আশঙ্কা প্রকাশ করে বলেছে, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে এলাকায় বিচারহীনতার সংস্কৃতি তৈরি হবে। পুলিশি নিষ্ক্রিয়তা শুধু বিচারপ্রক্রিয়াকেই বাধাগ্রস্ত করছে না, বরং ভুক্তভোগী পরিবারকে আরও ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।
রাষ্ট্র ও প্রশাসনের কাছে দাবি জানিয়ে এনপিএ বলেছে, অবিলম্বে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার পরিকল্পনাকারী ও হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
২২ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
৩৭ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে