স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর হাতিরঝিল থানায় তামিম হত্যা মামলার এক আসামিকে ৬ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। নাম পাল্টে আত্মগোপনে থাকা ওই আসামিকে বুধবার (২৯ এপ্রিল) রাত ২টার দিকে কলাবাগান থানা এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডি জানিয়েছে, গ্রেপ্তার রায়হান শুভ (২৩) বরিশালের বানারীপাড়া উপজেলার দক্ষিণ নাজিরপুর গ্রামের শহিদুল ইসলাম খোকনের ছেলে। সুনির্দিষ্ট তথ্য পেয়ে ৮৬ নম্বর সেন্ট্রাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার তথ্যানুযায়ী, ২০২০ সালের ১৫ ডিসেম্বর রাত সাড়ে ১২টার দিকে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের দক্ষিণ-পশ্চিম পাশের ফুটপাতে তামিমের ওপর হামলা চালায় রায়হান শুভসহ সহযোগীরা। তারা তামিমের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, তামিমের বাবার মামলায় গ্রেপ্তার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রায়হান শুভর কথা উল্লেখ করেছিল। তিনি দীর্ঘ ৬ বছর ছদ্মনামে বিভিন্ন স্থানে পালিয়েছিলেন। গোয়েন্দা নজরদারির মাধ্যমে সম্প্রতি তাকে শনাক্ত করা হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুভ হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
তিনি আরও জানান, আসামিকে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের পুরো রহস্য উন্মোচনে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদনও করা হয়েছে।

.png)

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৪ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৩ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
২২ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগে