স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর শাহজাদপুরে নিজের আদরের পোষা বিড়ালকে উদ্ধার করতে গিয়ে তিনতলার ছাদ থেকে নিচে পড়ে বন্যা কস্তার (৩৬) মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) ঘটনাটি ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বন্যা কস্তা তাঁর স্বামী শোভন পালের সঙ্গে শাহজাদপুরে একটি ভাড়া বাসার তৃতীয় তলায় বসবাস করতেন। সোমবার ভোরে ঘুম থেকে উঠে তিনি তাঁর প্রিয় পোষা বিড়ালটিকে খুঁজে পাচ্ছিলেন না। একপর্যায়ে ছাদে গিয়ে দেখেন, বিড়ালটি কার্নিশের ওপর আটকে আছে। সেটিকে উদ্ধার করতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে তিনি নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বন্যার ফুপু লাভলী কস্তা জানান, বন্যার কোনো সন্তান ছিল না। পোষা বিড়ালটিকে সন্তানের মতোই স্নেহ করতেন এবং আগলে রাখতেন। সেই প্রিয় প্রাণীটিকে বিপদমুক্ত করতে গিয়েই শেষ পর্যন্ত নিজের জীবন দিতে হলো তাঁকে।
বন্যা কস্তা নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের আদগ্রামের বাসিন্দা ছিলেন। বড়াইগ্রাম থানার ওসি আব্দুল ছালাম জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাঁর গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। স্থানীয় খ্রিষ্টান কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।

.png)

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৪ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৩ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
২২ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগে