বিপিএম-পিপিএম স্থগিত হলেও আইজি ব্যাজ দেওয়া হচ্ছে মঙ্গলবার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

বাংলাদেশ পুলিশ। ছবি সংগৃহীত

পুলিশ সদস্যদের বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) স্থগিত করা হলেও ‘আইজি ব্যাজ’ (আইজিপি’স এক্সেমপ্লারি সার্ভিস ব্যাজ) দেওয়া হচ্ছে। আগামী মঙ্গলবার (১২ মে) বিকাল ৩টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই পদক তুলে দেওয়া হবে বলে পুলিশ সদর দপ্তরের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের পেশাগত কাজে সাহসিকতা, সততা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ প্রতিবছর এই সম্মানজনক ব্যাজ প্রদান করা হয়। এ বছর পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের এই পদকে ভূষিত করা হচ্ছে। আজ পুলিশ সপ্তাহের প্রথম দিনে রাজারবাগে অনুষ্ঠানটি ঘিরে পুলিশ সদর দপ্তর ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ৩৪১ জনকে আইজি ব্যাজ দেওয়ার কথা রয়েছে।

তবে এ বিষয়ে জানতে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, সাধারণত পুলিশ সপ্তাহ উপলক্ষে আইজি ব্যাজ প্রদান করা হলেও বিশেষ অবদান বা প্রশাসনিক কারণে নির্দিষ্ট সময়েও এই পদক দেওয়া হয়ে থাকে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত