স্ট্রিম প্রতিবেদক

টেন্ডার বাণিজ্য, ঘুষ গ্রহণ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ‘মুজিব কিল্লা’ প্রকল্পের সহকারী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম ও তাঁর স্ত্রী তাহমিনা আক্তারের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুদকের এই আবেদন মঞ্জুর করেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের সহকারী পরিচালক সৌরভ দাস আদালতে নথি জব্দের আবেদনটি দাখিল করেন। আবেদনে বলা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন ‘মুজিব কিল্লা’ প্রকল্পের সহকারী প্রকৌশলী আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের অনুসন্ধান বর্তমানে চলমান। এখন পর্যন্ত সংগৃহীত তথ্য ও প্রমাণ অনুযায়ী দেখা গেছে, আনোয়ারুল ইসলাম ও তাঁর স্ত্রী তাহমিনা আক্তার—উভয়ই নিয়মিত আয়করদাতা।
অভিযোগের সুষ্ঠু ও পূর্ণাঙ্গ অনুসন্ধানের স্বার্থে তাঁদের দুজনের আয়কর নথি এবং সংশ্লিষ্ট অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনা করা জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়। আদালত সার্বিক বিষয় বিবেচনা করে তাঁদের আয়কর সংক্রান্ত যাবতীয় নথি জব্দের নির্দেশ দেন।

.png)

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
১ few সেকেন্ড আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৯ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
১৮ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগে