স্ট্রিম প্রতিবেদক

নোয়াখালীর সেনবাগে প্রকাশ্য স্থানে গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আরাফাত হোসেন ফাহিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে সেনবাগ উপজেলার সোমবারিয়া বাজারের পাশে এই ঘটনা ঘটে। পরে গাঁজা সেবনকারী ও হত্যায় মূল অভিযুক্ত হারুন মিয়াকে (২৬) গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয়রা ও পুলিশ জানিয়েছে, বুধবার রাতে দেবী সিংহপুর গ্রামের জয়নাল আবদীনের ছেলে হারুন মিয়া (২৬), আমিনুল্লাহর ছেলে মমিন (২২) ও মমিন উল্লাহর ছেলে জাহাঙ্গীর (২৪) সোমবারিয়া বাজারের পাশে বসে গাঁজা সেবন করছিলেন। ওই সময় একই গ্রামের সায়েম (২২), রিফাত (২৩) ও শাকিব (২১) গিয়ে তাদের বাধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায়।
তারা আরও জানায়, সংঘর্ষে ফাহিমসহ হারুন, সায়েম ও শাকিব গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে নোয়াখালীর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১১টার দিকে ফাহিমের মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং বাকি আসামিদের আটক করতে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। হারুনকে জিজ্ঞাসাবাদ শেষে ওই মামলায় আদালতে পাঠানো হবে।

.png)

এইচএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষার ভুল প্রশ্ন প্রণয়নের সঙ্গে জড়িত ব্যক্তিদের এরই মধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া বৈরী আবহাওয়ার কারণে কোনো বিষয়ে পরীক্ষায় অংশ নিতে না পারা পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার সুযোগ দেওয়া হচ্ছে। তাঁরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার নির্ধারিত তারিখ ও সময়ে অংশ
১২ মিনিট আগে
পঞ্চগড়ের দেবীগঞ্জে ভারী বৃষ্টিপাতের মধ্যে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার দুটি এলাকায় এ ঘটনা ঘটে। দেবীগঞ্জ থানার ওসি মুসা মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
৪৪ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর অনুরোধ করেছেন।
১ ঘণ্টা আগে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বান্দরবানে পাহাড়ের কোনো মানুষ ত্রাণ থেকে বঞ্চিত হবে না। একসঙ্গে বন্যায় যেসব ঘর বসবাসের অনুপযোগী হয়ে গেছে, সেগুলো সরকারি উদ্যোগে পুনর্নির্মাণ করা হবে।
৩ ঘণ্টা আগে