স্ট্রিম প্রতিবেদক

ক্যাম্পাসে নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
শনিবার (১৬ মে) রাত পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মাদ কামরুল আহসানের সভাপতিত্বে শনিবার জরুরি প্রশাসনিক সভায় তদন্ত কমিটির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।
ফার্মেসি বিভাগের অধ্যাপক সোহেল রানাকে এই তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন– উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাহিদ আখতার, দর্শন বিভাগের অধ্যাপক জাকির হোসেন, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসরীন সুলতানা, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুজ্জামান এবং দর্শন বিভাগের অধ্যাপক জহির রায়হান (রায়হান রাইন)। কমিটির সদস্যসচিব করা হয়েছে ডেপুটি রেজিস্ট্রার (উচ্চশিক্ষা ও বৃত্তি) লুৎফর রহমান আরিফকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১২ মে রাতে বহিরাগত এক যুবক কর্তৃক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও প্রাণনাশ চেষ্টার ঘটনায় দায়ভার এবং সংশ্লিষ্ট দপ্তর বা ব্যক্তির নিরাপত্তাসংক্রান্ত গাফিলতি নিরূপণ করে সুপারিশসহ প্রতিবেদন দেবে এই কমিটি।
গত ১২ মে রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরোনো ফজিলাতুন্নেছা হল-সংলগ্ন এলাকায় এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা হয়। ভুক্তভোগীর চিৎকারে কয়েক শিক্ষার্থী গেলে অভিযুক্ত যুবক পালিয়ে যান। এরপর অভিযুক্তের শাস্তি দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তবে অভিযুক্তকে এখনো আটক করা যায়নি। তিনি বহিরাগত বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। সিসিটিভি থেকে অভিযুক্তের ছবি প্রকাশ করে পুলিশ বলেছে, তাঁকে ধরিয়ে দিলে পুরস্কার দেওয়া হবে।

.png)

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে এক চিকিৎসক ও এক কর্মচারীকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ রোববার (২৬ জুলাই) হাসপাতালটিতে আকস্মিক পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।
১৫ মিনিট আগে
জুলাই আন্দোলনে মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জুনাইদ আহমেদ পলকসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ১৩ আগস্ট এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত।
২০ মিনিট আগে
রংপুরে তিস্তার ভাঙন ঠেকাতে কার্যকর উদ্যোগ না থাকার অভিযোগ তুলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয় ঘেরাও করেছেন তিস্তা পাড়ের বাসিন্দারা। রোববার দুপুর ১টার দিকে নগরীর আলমনগর এলাকায় প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে বিক্ষোভ-সমাবেশ করেন তারা। পরে ভাঙনকবলিত এলাকায় দ্রুত জিওব্যাগ ফেলার দাবি জানান।
২৪ মিনিট আগে
দেশের বাজারে পরিচিত ব্র্যান্ডের টুথপেস্টের চারটির মধ্যে তিনটিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। মোট ১৯ ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৬টি প্রায় ৭৭ শতাংশ নমুনায় মাইক্রোপ্লাস্টিকের কণার উপস্থিতি পেয়েছেন গবেষকরা।
৩৭ মিনিট আগে