স্ট্রিম প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকও আগ্নেয়াস্ত্র জব্দ করেছে নৌবাহিনী। অভিযানে একাধিক মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৪ মে) ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলিখালি এলাকার একটি ইটভাটায় এই অভিযান চালায় নৌবাহিনী কন্টিনজেন্ট।
পরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদে আলিখালি এলাকার একটি ইটভাটায় তল্লাশি চালানো হয়। এ সময় ভাটার মাটির নিচে পুঁতে রাখা ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ১ লাখ পিস ইয়াবা পাওয়া যায়।
মাদক ছাড়াও দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং চার রাউন্ড গুলি জব্দ করা হয়। এ সময় নুরুল কবির নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে একাধিক অস্ত্র ও মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
পরে জব্দ মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র ও আসামিকে টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

.png)

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
২৭ মিনিট আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৫ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৪ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৫ ঘণ্টা আগে