স্ট্রিম প্রতিবেদক

জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে হামের প্রকৃত চিত্র ও টিকার হিসাব চেয়েছেন রুমিন ফারহানা। বুধবার (৮ এপ্রিল) সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এই প্রশ্ন করেন।
রুমিন ফারহানা বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রীকে আমি অনুরোধ করবো তিনি সরাসরি মাঠ পর্যায়ে হামের প্রকৃত চিত্র এবং টিকার মজুত ও বিতরণের পরিসংখ্যান মহান সংসদে পেশ করবেন।’
উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যেই উইনিসেফের মাধ্যমে ৪১৯ কোটি টাকার ভ্যাকসিনের ক্রয় প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে আছে। আমরা ২০০ কোটি টাকার অলরেডি নিয়েছি, বাকি অংশের ডেলিভারি আমরা আবুধাবি থেকে নেবো। তারা ২০৯টি দেশে তারা ভ্যাকসিন পাঠায়। আমরা যাতে সবার আগে পাই, সেজন্য চেষ্টা চালাতে আজ আমরা একটি প্রতিনিধি দল পাঠিয়েছি। মাঠ পর্যায়ে সংক্রমণ এড়াতে ৩৪ লাখ টিকা বিতরণ করা হয়েছে। হাম সংকট মোকাবিলার জন্য যথেষ্ঠ টিকা আমাদের মজুত আছে।’
তবে এই টিকা বিতরণে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীর সংখ্যা কম আছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা ১ লাখ স্বাস্থ্যকর্মীর নিয়োগ দিচ্ছি। আমরা ৩ মে টিকাদান কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছিলাম। তবে তার আগেই এই কার্যক্রম শুরু করে দিচ্ছি। কর্মসূচি ১৪ দিন এগিয়ে আনা হয়েছে।’
বিগত দুটি সরকারের ব্যর্থতার কারণে হাম ছড়িয়ে পড়েছে বলেও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।

.png)

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৭ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৬ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
২৪ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগে