স্ট্রিম প্রতিবেদক

চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কড়া বার্তা দিয়েছেন নবনিযুক্ত আইজিপি মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, “ছিনতাই, চাঁদাবাজি এবং মাদক বন্ধে পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে হবে।”
সোমবার (২ মার্চ) সকালে পুলিশ সদর দপ্তর থেকে অনলাইন প্ল্যাটফর্মে জেলা পুলিশ সুপারদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময়কালে তিনি এই নির্দেশনা দেন। বিকেলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইজিপি মহাসড়কে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি বন্ধে কঠোর নির্দেশ দেন। এ লক্ষ্যে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও মহাসড়কে তৎপরতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করার কথা উল্লেখ করে তিনি বলেন, “ঈদে যানজট রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হবে।”
পুলিশের মহাপরিদর্শক আরও বলেন, “থানায় সেবা নিতে আসা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমেই পুলিশের ভাবমূর্তি বাড়াতে হবে। কোনোভাবেই নিরপরাধ মানুষকে হয়রানি করা যাবে না।”
ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের মাধ্যমে একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য তিনি পুলিশ সুপারদের প্রতি আহ্বান জানান।
এ সময় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৩৬ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে