জাককানইবি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী
স্ট্রিম প্রতিবেদক

সত্যের সঙ্গে থাকতে সাংবাদিকদের অনেক সময় ক্ষমতাধরদের বিরুদ্ধে লিখতে হয়। প্রশাসনের চক্ষুশূলে পরিণত হতে হয়। এজন্য সাংবাদিকের স্থায়ী কোনো বন্ধু থাকে না। তবে ভয়ে থেমে থাকলে চলবে না। সত্য প্রকাশে সব জয় করতে হবে।
শনিবার (৯ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) প্রেস ক্লাবের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনারে বক্তারা এই অভিমত দেন। ‘ক্যাম্পাস সাংবাদিকতা ও ভবিষ্যৎ ভাবনা’ শীর্ষক সেমিনারের প্রধান আলোচক ঢাকা স্ট্রিমের প্ল্যানিং এডিটর জি এম মোস্তাফিজুল আলম বলেন, কবি নজরুলের কবিতায় আছে– ‘যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ’। সাংবাদিকতাও তেমনই–সাংবাদিকরা লেখনীর মাধ্যমেই লুটেরা, ধর্ষক, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের সর্বনাশ ডেকে আনেন।
তিনি বলেন, সাংবাদিকদের শক্তিশালী সোর্স নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। সোর্স হতে পারে অফিসের পিয়ন, প্রহরী, শিক্ষার্থী, রাজনৈতিক নেতা কিংবা প্রশাসনের কেউ। নির্ভরযোগ্য সোর্স থাকলে সত্য ও সঠিক তথ্য পাওয়া সহজ হয়। একপক্ষের অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশ না করে উভয়পক্ষের বক্তব্য নিয়ে বস্তুনিষ্ঠ প্রতিবেদন তৈরির আহ্বান জানান মোস্তাফিজুল আলম।

সেমিনারে আরটিভির অনলাইন ইনচার্জ আবু আজাদ বলেন, আমি ক্যাম্পাস সাংবাদিকতা করেছি। এখন মনে হয়, জাতীয় পর্যায়ের চেয়ে ক্যাম্পাস সাংবাদিকতা অনেক কঠিন এবং জটিল। কোনো সরকার নিজের একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইলে গণমাধ্যমের ওপর প্রথম আঘাত হানে। সাংবাদিকতা পেশা যেমন সাহসের, তেমন ঝুঁকির। তাই সাংবাদিকদের খুবই চৌকস এবং সচেতন হতে হবে।
জাককানইবি প্রেস ক্লাবের সভাপতি জিহাদুজ্জামান জিসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেনের সঞ্চালনায় সেমিনারে বক্তৃতা করেন ভার্চুয়ালি উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মিজানুর রহমান, প্রক্টর সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান, জাককানইবি প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাবিবুল্লাহ বেলালি মারুফ প্রমুখ।
কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে সেমিনার হয়। সেখানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা। পরে প্রেস ক্লাবের ২০২৬-২৭ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন চ্যানেল২৪ ও দৈনিক কালবেলার প্রতিনিধি জিহাদুজ্জামান জিসান। সাধারণ সম্পাদক নির্বাচিত হন এনটিভির প্রতিনিধি রোহান চিশতী।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১ ঘণ্টা আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
১ ঘণ্টা আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে