স্ট্রিম সংবাদদাতা

খুলনার ফুলতলায় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাব্বির (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের তহশিল অফিস সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। ফুলতলা থানার ওসি মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সাব্বির ফুলতলা বাজার বাসস্ট্যান্ড এলাকার গোলাম মোস্তফার ছেলে। তিনি স্থানীয়ভাবে ডিশ ও ইন্টারনেট সংযোগের কাজ করতেন। এ ঘটনায় আহত অন্য দুজন হলেন— স্বাধীন আহমেদ (২০) ও নীরব হোসেন (১৯)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে দামোদর জমাদ্দারপাড়া এলাকায় কথা-কাটাকাটির জেরে সাব্বিরসহ তিনজনের ওপর একদল লোক হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁদের এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারী ও হতাহত ব্যক্তিরা একে অপরের বন্ধু। চার-পাঁচ দিন আগে তাঁদের মধ্যে মতবিরোধ তৈরি হয়। ওই বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

.png)

বরিশাল বিশ্ববিদ্যালয়ের-সংলগ্ন মেস থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে নগরের খালপাড় এলাকার মেসে নিজের কক্ষে ওই শিক্ষার্থীর মরদেহ পাওয়া যায়। এর আগে দুর্গন্ধ পেয়ে পুলিশ ডাকে মেসের অন্য সদস্যরা।
২২ জুলাই ২০২৬
কাবিননামা তৈরি করা সাতক্ষীরার শ্যামনগর থানার গাবুরা ইউনিয়নের কাজী মাওলানা বিএএম বাকী বিল্লাহ বিয়েতেই ছিলেন না। কবে, কোথায় বিয়ে হয়েছে সেটিও জানেন না বলে জানিয়েছেন।
২২ জুলাই ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চিকিৎসা কেন্দ্রে ১৯ হাজার ৫৬৭টি ওষুধের গরমিল পাওয়া গেছে। গত ২১ দিনে সরবরাহ করা ৯ ধরনের এসব ওষুধের নথিপত্রে কোনো হিসাব মেলেনি।
২১ জুলাই ২০২৬
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) চার্জশিটভুক্তদের প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণার প্রস্তাব করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
২১ জুলাই ২০২৬