স্ট্রিম প্রতিবেদক

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সপ্তাহে দুই দিন (বুধ ও বৃহস্পতিবার) ভার্চুয়াল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
রোববার (৩ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, সপ্তাহের সব কার্যদিবসেই এখন থেকে সশরীরে বা নিয়মিত আদালতে বিচারকাজ পরিচালিত হবে।
এর আগে গত ১৯ এপ্রিল প্রধান বিচারপতির নির্দেশনায় জানানো হয়েছিল, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ সাশ্রয় করতে ২২ এপ্রিল থেকে প্রতি বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়ালি সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ চলবে।
তবে এই সিদ্ধান্তের পরপরই সুপ্রিম কোর্টের আইনজীবীরা প্রতিবাদ জানান। গত ২১ এপ্রিল সাধারণ আইনজীবীদের ব্যানারে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। আইনজীবীদের অভিযোগ ছিল, গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত নেওয়ার আগে আইনজীবী নেতাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি।
আইনজীবীদের টানা দাবির মুখে অবশেষে ভার্চুয়াল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত থেকে সরে এল সুপ্রিম কোর্ট প্রশাসন। এখন থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে আগের মতোই নিয়মিত সশরীরে শুনানি চলবে।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
২ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে