স্ট্রিম সংবাদদাতা

হবিগঞ্জ শহরে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে শেখ শাহাদ এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (৫ মে) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে। অভিযানে র্যাব-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল সহযোগিতা করে।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শেখ মো. সৈকত মাহমুদ বলেন, ‘আমরা বেশি দামে তেল কিনি। তাই ৫-১০ টাকা বেশি দরে বিক্রি করি। কিন্তু কে জানত আমাকে জরিমানা করা হবে।’
পুরান মুন্সেফি এলাকার নিরঞ্জন গোস্বামী নামের একজন ভোক্তা বলেন, ‘প্রতি লিটার অকটেন ১৪০ টাকা। কিন্তু গতকাল সোমবার আমি তাঁর দোকান থেকে ১৯০ টাকা দরে কিনেছি।’ লিমন শাহ নামের আরেকজন ভোক্তা বলেন, তিনি নিয়মিত ওই দোকান থেকে তেল নেন। সেখানে সব সময় বেশি দাম রাখা হয় এবং প্রতি লিটার অকটেন ১৮০ টাকা করে বিক্রি করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক শ্যামল পুরকায়স্থ বলেন, ‘শেখ শাহাদ এন্টারপ্রাইজ দীর্ঘদিন ধরে ভোক্তাদের কাছে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করে আসছে। প্রমাণ পাওয়ায় ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে সতর্ক করে দেওয়া হয়েছে।’

.png)

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ‘ঝাঁপ’ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে