স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় ঈদুল আজহার প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার (২৭ মে) ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এমন তথ্য জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার (আইজিপি) মোসলেহ উদ্দিন আহমদ।
প্রতিমন্ত্রী বলেন, জাতীয় ঈদগাহে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে সাতটায়। এ লক্ষ্যে ঈদগাহ ময়দানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। নারীদের জন্য পৃথক অজু ও নামাজের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
তিনি নগরবাসীকে নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে সময়ের আগেই ঈদগাহ ময়দানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানান। একই সঙ্গে সবাইকে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সবার জন্য শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন তিনি।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
৩১ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
৪৩ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
১ ঘণ্টা আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে