স্ট্রিম সংবাদদাতা

সুন্দরবনে ঝড়ের কবলে নৌকাডুবির চার দিন পেরোলেও নিখোঁজ ৪ মৌয়ালকে উদ্ধার করা যায়। তাদের সঙ্গে থাকা চারজনকে দুর্ঘটনার পরদিন উদ্ধার করা হলেও বাকিদের সন্ধান মেলেনি।
এর আগে সোমবার (৬ এপ্রিল) গভীর রাতে সুন্দরবনের কাঁচিকাটা এলাকায় তীব্র ঝড়ের কবলে পড়ে ডুবে যায় ওই মৌয়ালদের নৌকা। নদীতে ভাসতে ভাসতে চার মৌয়াল প্রায় একদিন পর হুলদিবুনিয়া ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় পৌঁছালে বন বিভাগের সদস্যরা উদ্ধার করেন।
উদ্ধার চার মৌয়াল হলেন–সবুর খান, মনিরুল ইসলাম, আল মাহমুদ শেখ ও ইউনুচ আলী। তবে তাঁদের সঙ্গে থাকা সাতক্ষীরার শ্যামনগরের গোদাড়া গ্রামের আকবর, ওলিউর রহমান, মিকাইল হোসেন ও ইকরামুল কবির নিখোঁজ ছিলেন।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ফজলুল হক জানান, চার মৌয়ালকে উদ্ধারের পরপরই নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু হয়। তবে টানা দুই দিনের চেষ্টার পরও তাদের সন্ধান মেলেনি। তাঁদের পেতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। এ ঘটনায় শ্যামনগর থানা, কোস্ট গার্ড ও বিজিবিকে জানানো হয়েছে।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১০ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
২১ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
২৬ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৩৫ মিনিট আগে