স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ডিসিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে আন্ডার সেক্রেটারি ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যালিসন হুকার, সহকারী পররাষ্ট্র সচিব পল কাপুর ও সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে পৃথক বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। শুক্রবার (৯ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অ্যালিসন হুকারের সঙ্গে বৈঠকে ড. খলিলুর রহমান বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও প্রশাসনিক ব্যবস্থাপনা তুলে ধরেন। অন্তর্বর্তী সরকারের মেয়াদে নির্বাচনসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় অ্যালিসন হুকারও বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে এবং ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে ওয়াশিংটন।
বাণিজ্য প্রসঙ্গে ড. খলিলুর রহমান যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে কৃষিপণ্য আমদানি বৃদ্ধি পাওয়ায় দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনার কথা উল্লেখ করেন। এ ছাড়া ভিসা বন্ড ব্যবস্থার ফলে বাংলাদেশি ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রে যাতায়াত জটিল হয়ে পড়ছে জানিয়ে তিনি স্বল্পমেয়াদি বি-১ ব্যবসায়িক ভিসাকে ভিসা বন্ডের আওতার বাইরে রাখার অনুরোধ জানান।
এ বিষয়টি বিবেচনার আশ্বাস দেন অ্যালিসন হুকার এবং পর্যটকদের ওভারস্টে কমলে ভবিষ্যতে নীতিমালা পুনর্বিবেচনার সম্ভাবনার কথাও জানান।
ড. খলিলুর মিয়ানমারে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি অব্যাহত সহায়তার জন্য যুক্তরাষ্ট্রকে আন্তরিক ধন্যবাদ জানান। রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় দাতা দেশ; বিষয়টি উল্লেখ করে তিনি মার্কিন সহায়তা ও সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করেন।

এসময় অ্যালিসন হুকার রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে উল্লেখযোগ্য দায়িত্ব বহন করছে, সে জন্য ধন্যবাদ জানান। তিনি এ সংকট মোকাবিলায় দায়িত্ব বণ্টনের প্রয়োজনীয়তা এবং একটি টেকসই সমাধান খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, রোহিঙ্গারা যতদিন বাংলাদেশে অবস্থান করবে, ততদিন তাদের জন্য জীবিকাভিত্তিক সুযোগ সম্প্রসারণের অনুরোধ জানান তিনি।
পল কাপুরের সঙ্গে পৃথক এক বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. রহমান বাংলাদেশের আসন্ন নির্বাচন, যুক্তরাষ্ট্র–বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক, রোহিঙ্গা সংকট, মার্কিন ভিসা বন্ড, বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেন।
বৈঠকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তা, স্টেট ডিপার্টমেন্ট ও সামরিক কর্মকর্তারা, বাংলাদেশের সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আগামী ১২ জানুয়ারি বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতের সঙ্গে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

জামালপুরের বকশীগঞ্জের কামালপুর সীমান্তের শূন্যরেখা থেকে বৃদ্ধ ষষ্টি চন্দ্র বর্মনকে স্থানীয় বকশীগঞ্জ থানায় নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ১০৮২ নম্বর পিলারের কাছ থেকে তাঁকে বাংলাদেশের ভেতর আনে বিজিবি।
৩ মিনিট আগে
সবার কাছে অর্থনীতির সুফল পৌঁছানোর বিষয়টি মাথায় রেখে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, একটি সমাজকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করাই এই বাজেটের লক্ষ্য।
২৯ মিনিট আগে
নোয়াখালীর সেনবাগে প্রকাশ্য স্থানে গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আরাফাত হোসেন ফাহিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১০ জুন) রাতে লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
৪ ঘণ্টা আগে