বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি ও পশুপালন অনুষদের ডিগ্রিকে একীভূত একটি সমন্বিত ডিগ্রি (বিএসসি ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স) চালুর দাবিতে আন্দোলন করে আসছেন দুই অনুষদের শিক্ষার্থীরা।
স্ট্রিম প্রতিবেদক

হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করে দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ করে আন্দোলন করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১২টার দিকে জব্বারের মোড় রেলপথ অবরোধ করেন তাঁরা। এতে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এদিকে বেলা পৌনে ১টার দিকে আন্দালনরত শিক্ষার্থীদের আরেকটি অংশ জব্বারের মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কোষাধ্যক্ষের কার্যালয় ও পূবালী ব্যাংকের বিশ্ববিদ্যালয় শাখায় যায়। এ সময় কর্মকর্তাদের বের করে প্রথমে কোষাধ্যক্ষের কার্যালয় ও পরে ব্যাংকের ফটকে তালা লাগিয়ে দেয় শিক্ষার্থীরা।
এরপর অনির্দিষ্টকালের জন্য ব্যাংক, কোষাধ্যক্ষের কার্যালয় ও রেলপথ অবরোধের ঘোষণা দেওয়া হয়। শিক্ষার্থী এ এইচ এম হিমেল বলেন, ‘গতকাল সোমবার সকালে আমরা ৬ দফার আলটিমেটাম দিয়েছিলাম। এখন পর্যন্ত প্রশাসনের কোনো সাড়া নেই। তাই বাধ্য হয়ে দাবি আদায়ে রেলপথ অবরোধ করেছি। প্রশাসন এসে আশ্বস্ত করলেই আমরা অবরোধ তুলে নেব।’
পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘শিক্ষার্থীদের দাবিদাওয়া নিয়ে এককভাবে আমার কিছু করার নেই। অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় সুন্দর সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু শিক্ষার্থীরা তা না মেনে বিপথে হেঁটেছে। বিষয়টি এখন আমার নিয়ন্ত্রণে নেই।’
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি ও পশুপালন অনুষদের ডিগ্রিকে একীভূত একটি সমন্বিত ডিগ্রি (বিএসসি ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স) চালুর দাবিতে আন্দোলন করে আসছেন দুই অনুষদের শিক্ষার্থীরা। এই দাবিতে ২৫১ জন শিক্ষক কর্মকর্তাকে রোববার দিনভর অবরুদ্ধ করে রাখাকে কেন্দ্র করে বহিরাগতরা হামলা করে শিক্ষার্থীদের ওপর।
উদ্ভূত পরিস্থিতিতে রোববার রাতে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। ছাত্র-ছাত্রীদের সোমবার সকাল ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশ প্রদান করা হয়। কিন্তু শিক্ষার্থীরা সেই আদেশ প্রত্যাখ্যান করে আন্দোলন শুরু করেন। শিক্ষার্থীরা জানিয়ে দিয়েছেন, আলোচনায় বসতে হলে তাদের ছয় দফার প্রথম দাবি (বিশ্ববিদ্যালয় বন্ধের নোটিশ প্রত্যাহার) মানতে হবে।

.png)

রংপুরে তিস্তার ভাঙন ঠেকাতে কার্যকর উদ্যোগ না থাকার অভিযোগ তুলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয় ঘেরাও করেছেন তিস্তা পাড়ের বাসিন্দারা। রোববার দুপুর ১টার দিকে নগরীর আলমনগর এলাকায় প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে বিক্ষোভ-সমাবেশ করেন তারা। পরে ভাঙনকবলিত এলাকায় দ্রুত জিওব্যাগ ফেলার দাবি জানান।
৩ মিনিট আগে
দেশের বাজারে পরিচিত ব্র্যান্ডের টুথপেস্টের চারটির মধ্যে তিনটিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। মোট ১৯ ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৬টি প্রায় ৭৭ শতাংশ নমুনায় মাইক্রোপ্লাস্টিকের কণার উপস্থিতি পেয়েছেন গবেষকরা।
১৬ মিনিট আগে
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৪৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
২৮ মিনিট আগে
হামের উপসর্গে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৯০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
৪০ মিনিট আগে