স্ট্রিম প্রতিবেদক

সরকারি দল-বিরোধী দল দেখে দুর্যোগ আসে কি না প্রশ্ন রেখে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন জানিয়েছেন, বিরোধী দলের কোনো আসনে দুর্যোগের বরাদ্দ নেই।
সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে এক সর্ম্পূরক প্রশ্ন করতে গিয়ে তিনি এই অভিযোগ করেন।
এ সময় তিনি বলেন, ‘দেশে দুর্যোগের কোনও আলাদা মানচিত্র তৈরি হয়েছে কি? সরকারি দলের সদংসদ সদস্যদের টিআর-কাবিখার বরাদ্দ দেওয়া হলেও বিরোধী দলের সংসদ সদস্যদের তা দেওয়া হয়নি। সরকারি দল-বিরোধী দল দেখে কি দুর্যোগ আসে?’
তিনি আরো বলেন, ‘আমরা দেখলাম, দুর্যোগ মন্ত্রণালয় থেকে গত ৩০ এপ্রিলে যে বরাদ্দটা দেওয়া হয়েছে, সেটা শুধু সরকারি দলের আসনগুলোতে দেওয়া হয়েছে। বিরোধী দলের কারও আসনে বরাদ্দ দেওয়া হয়নি। যদি এরকমটা হয়ে থাকে, যে বাংলাদেশে দুর্যোগগুলো যখন আসবে তখন শুধু সরকারি দলের আসনগুলোতেই আসবে, বিরোধী দলের আসনগুলোতে আসবে না, তাহলে হয়তো একভাবে হতে পারত।’
ত্রাণ বরাদ্দে বৈষম্যের অভিযোগ তুলে এনসিপির সদস্যসচিব বলেন, ‘গত ৩০ এপ্রিলে ৮৫ লাখ টাকা এবং ৯০ টন করে চাল ও গম শুধু সরকারি দলের এমপি বা সরকার দলের আসনগুলোতে বরাদ্দ করা হয়েছে। বিরোধী দলের কোনো আসনেই এটি দেওয়া হয়নি। এই অর্থ জনগণের ট্যাক্সের টাকা। জনগণের অর্থ আহরণ করে তারপরে এই বরাদ্দ করা হয়। বিরোধী দলের আসনের সাধারণ নাগরিকদের প্রতি এটি চূড়ান্ত বৈষম্য।’

.png)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাইরে থেকে ট্রেজারার নিয়োগ দেওয়া হলে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জবি শিক্ষক সমিতি। ট্রেজারার পদে জবির নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে নিয়োগের দাবি জানিয়েছে সংগঠনটি।
৩ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় এখন থেকে পুলিশের বিশেষ পাহারা দল বা ‘এসকর্ট’ সুবিধা ছাড়াই চলাচল করবেন ১৮ জন মন্ত্রী। তবে শুধু ছয়জন মন্ত্রী ও একজন উপদেষ্টার জন্য এ সুবিধা বহাল রাখা হয়েছে।
৩ ঘণ্টা আগে
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দর– চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
৩ ঘণ্টা আগে
প্রচলিত রাজনৈতিক দলগুলোর কাছে ‘আবেদন-নিবেদনের রাজনীতি’ না করে আন্দোলনকে জীবন্ত রাখার আহ্বান জানিয়েছেন প্রখ্যাত সাংবাদিক ও নিউ এজ সম্পাদক নূরুল কবির। আজ রোববার (২৬ জুলাই) শাহবাগে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
৩ ঘণ্টা আগে