প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
স্ট্রিম প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইসলামি সহযোগিতা সংস্থাভুক্ত (ওআইসি) দেশগুলোর রাষ্ট্রদূতরা। মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে এই বৈঠকে দেশগুলো বিনিয়োগ ও বাণিজ্যে সহযোগিতার এবং রোহিঙ্গা সংকট সমাধানে কাজ করার আশ্বাস দেয়।
সাক্ষাতে দেশগুলো বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল এবং ওষুধ শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি দেয়। সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে।
ওআইসি প্রতিনিধিদের সমর্থন ও অভিনন্দনকে স্বাগত জানিয়ে সরকার ও জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওআইসিভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্কের যে ভিত্তি স্থাপন করেছিলেন, আমরা তা অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই।’
দেশগুলোর সঙ্গে বাংলাদেশের জনগণের যোগাযোগ বা ‘পিপল টু পিপল কনটাক্ট’ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। এছাড়াও বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসি দেশগুলোর কূটনৈতিক সমর্থন ও মানবিক সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
সৌজন্য সাক্ষাতে সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন, আলজেরিয়া, ব্রুনাই, মিশর, ইন্দোনেশিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ উপস্থিত ছিলেন। এছাড়া ইরান, ইরাক ও লিবিয়ার মিশন প্রধানরাও বৈঠকে অংশ নেন।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্রসচিব মু. ফরহাদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

.png)

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
১৩ মিনিট আগে
রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
৪৩ মিনিট আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ‘ঝাঁপ’ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৬ ঘণ্টা আগে