স্ট্রিম ডেস্ক

জেন-জি বিক্ষোভের জেরে কাঠমান্ডুতে আটকা পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে দেশে ফিরছে। আজ আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ জাতীয় ফুটবল দল বাংলাদেশ বিমান বাহিনীর বিমানে আজ আনুমানিক দুপুর ৩টার দিকে নেপাল থেকে বাংলাদেশে ফিরে আসবেন বলে আশা করা যাচ্ছে।
এর আগে, ফিফার দুটি প্রীতি ম্যাচ খেলতে নেপালে গিয়েছিল বাংলাদেশ ফুটবল দল। ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়। গত ৮ সেপ্টেম্বরের পর থেকে দেশটিতে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। জেন-জিদের অংশগ্রহণে শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুতই সহিংস হয়ে ওঠে। কাঠমান্ডুতে জারি করা হয় কারফিউ। এতে প্রথমে দ্বিতীয় ম্যাচের অনুশীলন এবং পরবর্তীতে ম্যাচটিও বাতিল করা হয়।
এদিকে, বিক্ষোভে এখন পর্যন্ত ৩০ জনের প্রাণহানি ও কয়েকশ’ আহত হয়েছেন। এর জেরে গত ৯ সেপ্টেম্বর দেশটির কে পি শর্মা অলি সরকারের পতন হয়। তবে সরকার পতনের পরও পরিস্থিতি শান্ত হয়নি। নিরাপত্তা ঝুঁকির কারণেই ৯ সেপ্টেম্বর দুপুর থেকে বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ ছিল।
ওই দিন স্থানীয় সময় দুপুর ৩টায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৬ সদস্যে বাংলাদেশ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের দেশে ফেরার কথা ছিল। কিন্তু ফ্লাইট বাতিলের কারণে খেলোয়াড় ও কর্মকর্তারা কাঠমান্ডুর টিম হোটেলে আটকা পড়েন।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৫ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১৯ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে