ধানমন্ডি ও মহাখালীর আগুন নিয়ন্ত্রণে

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ৩৭
স্ট্রিম গ্রাফিক
স্ট্রিম গ্রাফিক

রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় বেলা পৌনে ১২টার দিকে নিয়ন্ত্রণে আসে মহাখালীর আগুন। অন্যদিকে ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডির এপেক্সের বিক্রয়কেন্দ্রের আগুন দুপুর ১২টার দিকে নিয়ন্ত্রণে আসে।

এর আগে, ধানমন্ডি ২৭ নম্বর সড়কের ছয়তলা এপেক্সের বিক্রয়কেন্দ্রে সকাল ১০টার দিকে আগুন লাগে। ১০ মিনিটের মধ্যেই মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আবু তালহা বিন জসিম জানান, ছয়টি ইউনিটের চেষ্টায় দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগা ভবনটির পুরোটাই এপেক্সের বিক্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হয়ে আসছে।

অন্যদিকে, মহাখালীতে এসকেএস শপিং মলের পেছনে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পুরোনো ভবনের পাশের চারতলা ভবনে লাগা আগুনও নিয়ন্ত্রণে এসেছে। তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বেলা পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে ভবনটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ভবনটির ছাদে রাখা পরিত্যক্ত প্লাস্টিকের মালামাল থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিকভাবে দুই অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত