সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশির মা‘বিশ্বাস করতে পারতেছি না, এরা আমার সোনা বাজান’‘ঘটনার কতদিন পর আজকা লাশ পাঠাইলো। এতগুলো দিন আমি ঘুমাইতে পারি নাই। আগুন আমার ছেলে দুটাকে কয়লা বানায়া দিছে। বিশ্বাস করতে পারতেছি না যে এরা আমার সেই সোনা বাজান।’ এসব কথা বলে আহাজারি করছিলেন নওগাঁর আত্রাই উপজেলার গণ্ডগোহালী গ্রামের ময়না খাতুন।২৮ আগস্ট ২০২৬
সৌদিতে অগ্নিকাণ্ড•৯ বাংলাদেশির মরদেহ দেশে আসছে আজ, অপেক্ষায় বাকিদের স্বজনরা স্বজনদের স্বপ্ন ছিল, প্রবাসে কষ্টের উপার্জনে বদলে যাবে পরিবারের দিন। কিন্তু সৌদিতে আগুনে মুহূর্তেই পুড়ে গেছে সে স্বপ্ন। আজ নয়টি পরিবার অপেক্ষায় প্রিয় মানুষকে শেষবারের মতো দেখার। গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদে মর্মান্তিক অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হন।২৭ আগস্ট ২০২৬
পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যুপাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে আগুন লেগে ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের নবজাতক ওয়ার্ডে এ অগ্নিকাণ্ড ঘটে।২৬ আগস্ট ২০২৬
কলকাতা অগ্নিকাণ্ডবাবুর ছোট্ট মেয়ের আর্তনাদ, কাকে বাবা ডাকবকলকাতায় শিখা-ইন হোটেলে অগ্নিকাণ্ডে নিহত আহমেদ বাবুর (৩৭) জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকাল ১০টায় আমিনবাজারের হিজলা এলাকার পাঁচ মসজিদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে বড়দেশী কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।২৩ আগস্ট ২০২৬
কলকাতায় হোটেলে আগুনদুই ধর্মীয় রীতিতে দেবাশীষসহ পরিবারের ৪ জনকে শেষ বিদায়শনিবার (২২ আগস্ট) রাত ২টার দিকে দেবাশীষ ও তাঁর শিশুছেলে স্বর্ণশীষের লাশ কুষ্টিয়া মহাশ্মশানে সৎকার করা হয়। আর নামাজে জানাজা শেষে রাত সাড়ে ৩টার দিকে শহরের পৌর কবরস্থানে দেবাশীষের স্ত্রী আফসানা ও শ্বশুর আকরাম হোসেনকে দাফন করা হয়।২৩ আগস্ট ২০২৬
কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত সাজুর জানাজায় ক্রিকেটার মুস্তাফিজসহ কয়েকশ মানুষকলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুকে দাফন করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কালিগঞ্জ উপজেলার বরেয়া গ্রামে পারিবারিক কবরস্থানে শেষনিদ্রায় শায়িত হন তিনি। তাঁর জানাজায় অংশ নেন জাতীয় ক্রিকেট দলের পেসার মোস্তাফিজুর রহমানসহ কয়েকশ মানুষ। ২২ আগস্ট ২০২৬
কলকাতায় হোটেলে আগুন•বেনাপোল থেকে পাঁচজনের লাশ পরিবারের কাছে হস্তান্তরভারতের কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো বাংলাদেশিদের মধ্যে পাঁচজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বেনাপোল স্থলবন্দর দিয়ে মরদেহগুলো দেশে আসে। আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকেই মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।২২ আগস্ট ২০২৬
কলকাতা থেকে ৫ বাংলাদেশির মরদেহ আসছে, বেনাপোলে অপেক্ষায় স্বজনভারতের কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো বাংলাদেশিদের মধ্যে পাঁচজনের মরদেহ দেশে আসছে আজ শনিবার। কূটনীতিক আনুষ্ঠানিকতা শেষে পেট্রাপোল–বেনাপোল সীমান্ত দিয়ে মরদেহগুলো দেশে আনা হবে। তাদের স্বজনেরা এরই মধ্যে লাশবাহী ফ্রিজার ভ্যান নিয়ে বেনাপোল স্থলবন্দরে অবস্থান করছেন। ২২ আগস্ট ২০২৬
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডসাজুর মরদেহ ফিরল দেশে, রেবতীর শেষকৃত্য কলকাতায়ভারতের কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর মরদেহ দেশে ফিরেছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভোমরা স্থলবন্দর দিয়ে তার মরদেহ দেশে পৌঁছায়। এছাড়া সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের রেবতী সরকারের শেষকৃত্য গতকাল কলকাতায় সম্পন্ন হয়েছে।২২ আগস্ট ২০২৬
স্লিপার বাসে আগুন, জানালা ভেঙে যাত্রীদের উদ্ধারকক্সবাজার থেকে ঢাকাগামী একটি শীতাতপ নিয়ন্ত্রিত স্লিপার বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়রা বাসের জানালার কাঁচ ভেঙে যাত্রীদের উদ্ধার করেন। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। শুক্রবার (২১ আগস্ট) রাত ১২টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর কলঘর বাজারের পশ্চিম পাশে এন আলম ফিলিং স্টে২২ আগস্ট ২০২৬
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডদেবাশীষ-আফসানাসহ চারজনের মরদেহের অপেক্ষায় স্বজনেরাভারতের কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী-পুত্র ও শ্বশুরের মরদেহে দেশে আনার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল শুক্রবার তাঁদের মরদেহ কুষ্টিয়ায় পৌঁছাতে পারে বলে আশা করছে পরিবার।২০ আগস্ট ২০২৬