যাত্রাবাড়ীতে ১২৫ ভরি স্বর্ণ চুরি
অনলাইনে থ্রি-পিস বিক্রির কথা বলে যাত্রাবাড়ীতে দোকান ভাড়া নিয়ে পাশের জুয়েলারি দোকানে চুরির অভিযোগ উঠেছে। চোরেরা দেয়াল কেটে ১২৫ ভরি স্বর্ণালঙ্কার ও প্রায় আড়াই লাখ টাকা নিয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী দোকান মালিক।
স্ট্রিম প্রতিবেদক

ঘটনাটি ঘটে গত সোমবার রাতে যাত্রাবাড়ী চৌরাস্তা সংলগ্ন রায়হান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ‘লিলি গোল্ড হাউস’ নামে জুয়েলারি দোকানে। পরদিন সকালে দোকান খুলে মালিক জাকির হোসেন দেখতে পান, ডিসপ্লেতে থাকা সব স্বর্ণালঙ্কার ও ক্যাশবাক্সের টাকা উধাও। তিনি ওই রাতে থানায় মামলা করেন। এজাহারে উল্লেখ করা হয়েছে, চুরি হওয়া স্বর্ণের ওজন প্রায় ১২৫ ভরি, বাজারমূল্য আড়াই কোটি টাকার বেশি।
জাকির হোসেন বলেন, আমার দোকানে চুরির জন্যই পাশের দোকান ভাড়া নিয়েছিল চোরেরা। নিজেদের অনলাইন থ্রি-পিস ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছিল। দোকানে কয়েকটা কাপড় ঝুলিয়ে রাখলেও আসলে কোনো ব্যবসা চলত না।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, আমাদের সন্দেহ পাশের দোকান ভাড়া নেওয়া নিখোঁজ তিন ব্যক্তিকে ঘিরে। তদন্তের স্বার্থে নাম-পরিচয় এখন জানানো যাচ্ছে না।
তিনি আরও জানান, দোকান মালিক মুখে মুখে দোকান ভাড়া দিয়েছিলেন, কোনো কাগজপত্র ছাড়াই।
পুলিশ জানায়, চোরেরা ৫ আগস্ট দোকান ভাড়া নেয় এবং বিকাশে পাঁচ হাজার টাকা অগ্রিম পাঠায়। এরপর থেকে তারা দোকানে নিয়মিত আসা-যাওয়া করত। ৫ অক্টোবর রাতে তারা দেয়াল কেটে চুরি করে পালিয়ে যায়।
ওসি কামরুজ্জামান বলেন, “ঘটনার পর থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থা যৌথভাবে তদন্ত শুরু করেছে। এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।”

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৪৪ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে