স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরে একাধিক হত্যা ও ছিনতাই মামলার আসামিদের গ্রেপ্তার করতে গিয়ে হামলার মুখে পড়েছে পুলিশ। আত্মরক্ষার্থে পুলিশের চালানো গুলিতে এক ছিনতাইকারী আহত হয়েছেন। এ সময় তিনজনকে গ্রেফতার করে পুলিশ। সংস্থাটি বলছে, গ্রেফতার তিনজনই শীর্ষ ছিনতাইকারী।
সোমবার (১১ মে) ভোরে মোহাম্মদপুর থানার টাউন হল এলাকায় ধানমন্ডি ও মোহাম্মদপুর থানা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. পলাশ সরকার ওরফে পলাশ (২৯), সাকিব সরকার ওরফে সাকিব (২০) ও বিপ্লব হোসেন (৩১)।
আজ দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন জানান, গত এপ্রিল মাসে ধানমন্ডি থানায় দায়ের করা একটি মামলার সন্ধিগ্ধ আসামিরা টাউন হল এলাকায় অবস্থান করছে— এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।
আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে। গ্রেফতার পলাশ সরকার তার কাছে থাকা চাইনিজ কুড়াল দিয়ে ধানমন্ডি থানার এসআই মো. সাইফুল আলমকে আঘাত করলে তার বাম পায়ের হাঁটুর নিচে গুরুতর জখম হয়। এসময় তার সঙ্গে থাকা সাকিব চাপাতি দিয়ে এসআই সাইফুলকে হত্যার উদ্দেশ্যে কোপ দিতে গেলে পুলিশ আত্মরক্ষার্থে চার রাউন্ড গুলি ছোড়ে। এতে তার (সাকিব) বাম পায়ের আঙুলে গুলি লাগে।
সংঘবদ্ধ ওই যুবকরা এসআই সাফায়েদুর রহমানের ওপরও হামলা চালায় বলে জানান ডিসি এন এম নাসিরুদ্দিন। পরে পুলিশ ধাওয়া দিয়ে তিনজনকে ধরে ফেললেও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।
অভিযান শেষে ছিনতাইকারীদের হেফাজত থেকে একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, দুটি ছুরি, একটি ফোল্ডিং ছুরি, একটি খেলনা পিস্তল, বিভিন্ন মডেলের আটটি ছিনতাইকৃত মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল উদ্ধারের দাবি করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত শীর্ষ ছিনতাইকারী। পলাশ সরকারের বিরুদ্ধে গাজীপুরের টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
আহত পুলিশ সদস্য ও গুলিবিদ্ধ যুবককে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশের ওপর হামলা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৫ ঘণ্টা আগে