স্ট্রিম সংবাদদাতা

মৌলভীবাজারের কমলগঞ্জে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লাউয়াছড়া খালের বাঁধ ভেঙে গেছে। এতে আদমপুর ইউনিয়নের দুটি গ্রাম প্লাবিত হয়েছে।
রোববার (৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিনের টানা বর্ষণের ফলে পাহাড়ি ঢলে খালের বাঁধটি ভেঙে গেছে। প্রবল বেগে আশপাশের লোকালয়ে পানি ঢুকে পড়েছে।
ভানুবিল ও ছনগাঁও গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ছনগাঁও-ভানুবিল সড়ক। অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এ ছাড়াও, কয়েকটি গ্রামের সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, হঠাৎ করে ঢলের পানি ঢুকে তাদের বসতবাড়ির আঙিনা প্লাবিত হয়েছে। বিকেল থেকে অনেককে হাঁটুপানির মধ্যে চলাচল করতে দেখা গেছে।
ভানুবিল গ্রামের বাসিন্দা মোস্তাফিজ ও সাদেক মিয়া এবং ছনগাঁও গ্রামের নীল মনি সিংহ জানান, ঢলের পানি প্রবেশ করে তাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত করেছে। কোনো পূর্ব সতর্কতা ছিল না।
আদমপুর ইউনিয়ন পরিষদের সদস্য রোশন আলী বলেন, আকস্মিক পাহাড়ি ঢলে অন্তত ৪০ থেকে ৫০টি বাড়ির আঙিনা তলিয়ে গেছে। গ্রামের সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানিয়েছেন, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে দুই গ্রামের পরিস্থিতির খবর পাওয়া গেছে। প্রশাসন বিষয়টি পর্যবেক্ষণ করছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

.png)

শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
১১ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে