মাইলস্টোন ট্র্যাজেডি
স্ট্রিম সংবাদদাতা

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ফরিদপুরের আলফাডাঙ্গার শিক্ষার্থী রাইসা মনির (১১) পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে বিমান বাহিনী প্রধানের একটি প্রতিনিধি দল। পরে তারা নিহতের কবর জিয়ারত করে শ্রদ্ধা জানান।

শনিবার (২ আগস্ট) দুপুর দুইটার দিকে যশোর মতিউর রহমান ঘাঁটি থেকে স্কোয়াড্রন লিডার মো. জিহাদুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি নিহত রাইসা মনির গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামে আসেন। এসময় প্রথমে তারা নিহত রাইসা মনির বাড়িতে যান এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। পরে রাইসা মনির কবরে গার্ড অব অনার প্রদান করেন ও পুষ্পস্তবক অর্পণ করেন।
বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, বিমান বাহিনীর প্রতিনিধি দলের প্রধান স্কোয়াড্রন লিডার মো. জিহাদুল ইসলাম বিমান বাহিনী প্রধানের প্রতিনিধি হিসেবে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা মনির কবর জিয়ারত এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে তাদের গ্রামের বাড়িতে যান। এ ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতায় দোয়া প্রার্থনা করা হয়।

গত ২১ জুলাই দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় রাইসা মনি নামে ফরিদপুরের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। ঘটনার চারদিন পর শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টায় উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে বাজড়া কবরস্থানে তাঁর দাফন হয়।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ক্রমশ বিঘ্নিত হচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ থেকে অতিরিক্ত ডিজেল দেওয়ার অনুরোধ পেয়েছে ভারত। এখন সেই অনুরোধ বিবেচনা করছে দেশটি। তবে তার আগে নিজেদের চাহিদা এবং শোধনাগারের ক্ষমতা খতিয়ে দেখবে ভারত।
৩ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি হওয়া মোহাম্মদ সাহাবুদ্দিন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ হিসেবে উল্লেখ করেছেন। এ সময় আওয়ামী লীগ সরকারকে ‘ফ্যাসিস্ট’আখ্যা দেন তিনি।
৩ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে ‘পুলিশ হত্যা’র অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ ৪২ জনকে আসামি করে মামলার আবেদন করা হয়।
৪ ঘণ্টা আগে
আসন্ন পবিত্র ঈদুল ফিতর নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য একগুচ্ছ নিরাপত্তা পরামর্শ দিয়েছে পুলিশ। সড়ক, রেল ও নৌপথের যাত্রী এবং চালকদের প্রতি নিরাপত্তা দির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
৪ ঘণ্টা আগে