স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রাম বন্দরে আগামী চার দিনে জ্বালানি তেল নিয়ে ভিড়তে যাচ্ছে আরও পাঁচ জাহাজ। এতে ১ লাখ ৩৩ হাজার টন ডিজেল ও ৩২ হাজার টন জেট ফুয়েল আসার কথা।
বন্দর ও শিপিং সংশ্লিষ্টরা জানান, বর্তমানে দেশে দৈনিক ডিজেলের চাহিদা প্রায় ১২ হাজার ৫০০ টন এবং জেট ফুয়েলের প্রায় ১ হাজার ৫০০ টন। সেই হিসাবে নতুন চালান দিয়ে প্রায় ১১ দিনের ডিজেল এবং ২১ দিনের বেশি জেট ফুয়েলের চাহিদা মেটানো যাবে।
সূচি অনুযায়ী, সোমবার (২০ এপ্রিল) একদিনেই বন্দরে ভিড়বে তিনটি জাহাজ। এর মধ্যে রোববার দিবাগত রাত ২টার দিকে ওমান থেকে ৩৫ হাজার টন ডিজেল নিয়ে বন্দরে পৌঁছাবে ‘গোল্ডেন হরাইজন’। এরপর বেলা ১১টার দিকে মালয়েশিয়া থেকে ৩৩ হাজার টন ডিজেল নিয়ে আসবে ‘এফপিএমসি ৩০’। আর বিকেল ৩টার দিকে ভারত থেকে আরও ৩৩ হাজার টন ডিজেল নিয়ে বন্দরে ভিড়বে ‘প্যাসিফিক ইন্ডিগো’।
বাকি দুই জাহাজের মধ্যে ২১ এপ্রিল দুপুরে মালয়েশিয়া থেকে ৩২ হাজার টন ডিজেল নিয়ে আসবে ‘হাফনিয়া চিতা’। সবশেষ ২৩ এপ্রিল দক্ষিণ কোরিয়া থেকে ৩২ হাজার টন জেট ফুয়েল নিয়ে বন্দরে নোঙর করবে ‘জিং টং ৭৯৯’।
প্রাইড শিপিংয়ের ব্যবস্থাপনা অংশীদার নজরুল ইসলাম জানান, সবগুলো জাহাজ জ্বালানি নিয়ে রওনা হয়েছে। আশা করা হচ্ছে, নির্ধারিত সময়েই জাহাজগুলো দেশে আসবে।
এর আগে ১৭ এপ্রিল চারটি জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে, যেখানে মোট ১ লাখ ৩৬ হাজার টন ডিজেল ও অকটেন ছিল।

.png)

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
১০ মিনিট আগে
রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
৩৯ মিনিট আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৫ ঘণ্টা আগে