স্ট্রিম সংবাদদাতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারমিন জাহানের লাশ উদ্ধারের ঘটনায় তাঁর স্বামী ফাহিম আল হাসানকে হেফাজতে নিয়েছে পুলিশ। রোববার সন্ধ্যায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।
আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার স্ট্রিমকে বলেছেন, রোববার বিকেলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। এটা একটি মার্ডার। ময়নাতদন্তের জন্য লাশটি রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এর আগে রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ইসলামনগর এলাকার একটি ভাড়াবাসা থেকে শারমিনকে প্রথমে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাঁদপুরের কচুয়ায় বাড়ি শারমিনের। শহীদ ফেলানী হলের এই আবাসিক শিক্ষার্থী লোকপ্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি ইসলামনগরের ওই বাসায় ভাড়ায় থাকতেন বলে জানা গেছে।
শারমিনকে হাসপাতালে নেওয়া ফাহিম আল হাসান সাংবাদিকদের জানিয়েছিলেন, বেলা ৩টার দিকে তিনি বাসায় গিয়ে শারমিনকে মাথায় রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। অচেতন অবস্থায় বাড়িওয়ালার সহায়তায় তাঁকে হাসপাতালে নেন।
পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, শারমিন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। স্বামী ফাহিম আল হাসানের সঙ্গে ক্যাম্পাসের পাশের ইসলামনগর এলাকায় ভাড়াবাসায় থাকতেন তিনি। এ ঘটনায় শারমিনের স্বামী ফাহিম আল হাসান হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান।
প্রক্টর একেএম রাশিদুল আলম স্ট্রিমকে বলেন, ওই শিক্ষার্থীর মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১ ঘণ্টা আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
১ ঘণ্টা আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে