স্ট্রিম প্রতিবেদক

দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদ মোকাবিলা এবং আঞ্চলিক নিরাপত্তা সুসংহত করতে একযোগে কাজ করতে চায় বাংলাদেশ ও জাপান। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান ও অতিরিক্ত কমিশনার মাসুদ করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের কাউন্টার টেররিজম ইউনিটের ডিরেক্টর জেনারেল মহোসাকি কাওরু।
বৈঠকে দুই দেশ সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছে।
বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে নিরাপত্তা হুমকি মোকাবিলায় দুই দেশের মধ্যে দ্রুত তথ্য বিনিময়, গোয়েন্দা সমন্বয় এবং যৌথ কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সিটিটিসির সন্ত্রাসবিরোধী সক্ষমতা বৃদ্ধি এবং কারিগরি সহযোগিতার বিষয়ে দুই পক্ষ ইতিবাচক আলোচনা করেছে।
এ ছাড়া আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং বৈশ্বিক সন্ত্রাসবাদের নতুন চ্যালেঞ্জগুলো নিয়েও তাঁরা মতবিনিময় করেন। বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রেক্ষাপটে এই সফর দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে বলে বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়।

.png)

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
৩৮ মিনিট আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৫ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৪ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৫ ঘণ্টা আগে